অনিঃশেষ আলো ৬ ২৫৩ সংবাদটা কানে-কানে পৌঁছে গেল এবং মুখে-মুখে ছড়িয়ে পড়ল । রণাঙ্গনের সবাই জেনে গেছে, কাবায়েলি খ্রিস্টানদের কমান্ডার এন্থনিস ও রাওতাস মারা গেছে। কাবায়েলি ধ্রিস্টানদের জোশ-জযবা হঠাৎ এমনভাবে স্তিমিত হয়ে পড়ল, যেন প্রজুলমান আগুন হঠাৎ নিভে গেছে । তারা তির-বর্শা ও ধনুক ছুড়ে ফেলল এবং চিৎকার করে-করে বলতে শুরু করল, আমরা লড়াই করব না। তাদের যারা অশ্বারোহী ছিল, তারা নিচে নেমে এল এবং অস্ত্রসমর্পণ করে নিজেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করল । হযরত খালেদ ইবনে অলীদ (রা.) যুদ্ধ থামিয়ে দিলেন । তিনি অস্ত্রসমর্পণকারীদের গ্রেফতারের আদেশ দিলেন না। বরং ঘোষণা দিলেন, যেসব কাবায়েলি অস্ত্রসমর্পণ করেছ, তোমরা নগরীতে ঢুকে যাও । কিন্তু কেউ ঘরে প্রবেশ করবে না। কাবায়েলি খ্রিস্টানরা মাথনত করে নগরীতে ঢুকে গেল এবং একটি মাঠে গিয়ে সমবেত হলো । কিছুক্ষণ পর হযরত খালেদ ইবনে অলীদ ও ইয়াজ ইবনে গানাম (রা.) নগরীর প্রধান ফটক দিয়ে বিজয়ীর বেশে নগরীতে প্রবেশ করলেন । এটি ছিল শামের সর্বশেষ দুর্গ । আজ এই দুর্গটিও জয় হয়ে গেল এবং শামজয়ের উপর মুসলমানদের সিলগালা পড়ে গেল । হযরত খালেদ ইবনে অলীদ (রা.) সেই স্থানটিতে গেলেন, যেখানে নগরবাসীদের সমবেত করা হয়েছিল। অস্ত্রসমর্পণকারীদেরও সেখানে নিয়ে যাওয়া হলো । হযরত খালেদ ইবনে অলীদ (রা.) তাদের উদ্যেশে সংক্ষিপ্ত ভাষণ দান করলেন- “আল-জাধিরার অধিবাসীরা!'_ খালেদ ইবনে অলীদ বললেন- “এই নগরীটি আমরা যুদ্ধের মাধ্যমে জয় করেছি। তোমরা আমাদের অনেক জীবন নষ্ট করেছ । ফলে তোমাদের সঙ্গে আমাদের আচরণ অন্যরকম হওয়া উচিত ছিল । কিন্তু আমি সেই পথে হাটব, যেটি আমীরুল মুমিনীন হযরত ওমর আমাদের দেখিয়েছে । আমাদের রীতি অনুযায়ী তোমাদের প্রত্যেককে মুসলমান হয়ে যাওয়া দরকার । তারপর চাইলে আমরা তোমাদের থেকে জরিমানাও আদায় করতে পারি। কিন্তু বনু তাগলিব অস্ত্রসমর্পণ করলে আমীরুল মুমিনীন হযরত ওমর আদেশ প্রেরণ করেছিলেন, কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করো না। তা না করে তাদের থেকে জিষিয়া নাও। আমরা তোমাদের থেকেও জিযিয়া আদায় করব | এই জিযিয়া আমরা যার-যার সামর্থ্য অনুযায়ী আদায় করব.। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমরা রোমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছিলে । তোমাদের তারও শাস্তি পাওয়া আবশ্যক ছিল । কিন্তু আমরা তোমাদের কোনো শাস্তি দেব না । আচ্ছা,এই যুদ্ধে আমরা জয়ী হওয়ার পর নগরীর কোনো ঘরে লুট হয়েছে? একজন মুসলমানও কি কোনো ঘরে ঢুকেছে? 'না- না সেনাপতি!' একসঙ্গে অনেকগুলো কণ্ঠ ভেসে এল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।