অনিঃশেষ আলো $ ২৫২ অপেক্ষায় সময় পার করছিলেন । বেশ কদিন পর আজ তীরা সঙ্কেত পেয়ে গেলেন এবং নির্দেশনা অনুপাতে অভিযানে বেরিয়ে এলেন । তাদের একটি অংশ নগরীর খোলা ফটকগুলো দিয়ে ভেতরে ঢুকে পড়লেন । অন্যরা কাবায়েলি সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন । যেসব মুজাহিদ লড়াই করতে-করতে পেছন দিকে সরে যাচ্ছিলেন, তারা হঠাৎ থেমে গেলেন এবং একযোগে কাবায়েলি সৈন্যদের উপর আক্রমণ চালালেন । ওদিকে কিছু মুজাহিদ নগরীতে ঢুকে পড়লেন। তারা সামান্য মোকাবেলার সম্মুখীন হলেন । কিন্তু তা না হওয়ারই মতো । তীরা ঘোষণা করে দিলেন, পুরুষরা সবাই বাইরে বেরিয়ে আস । মহিলারা যার-যার ঘরে বসে থাকো । কোনো পুরুষকে কোনো ঘরে লুকোনো অবস্থায় পেলে তাকে হত্যা করা হবে । মহিলাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই । তোমাদের প্রতি কেউ থারাপ দৃষ্টিতে তাকাবে না । কোনো বৃদ্ধ, শিশু ও রুগ্নর গায়ে হাত তোলা হবে না। কুণ্ন ও বৃদ্ধরা ঘর থেকে বের হবে না। কিন্ত শুধু মুখের কথায় বিশ্বাস না করা মানুষের স্বভাবজাত বিষয় । নগরবাসী মহিলাদের, বিশেষ করে যুবতী মেয়েদের ঘরের মধ্যে এখানে-ওখানে লুকিয়ে রাখল এবং নিজেরা বাইরে বেরিয়ে এল | মহিলারা ভয়ে জড়সড় হয়ে ঘরের গুটিয়ে আছে । না তারা বাইরে বের হচ্ছে, না ঘরের ছাদে উঠে দেখার চেষ্টা করছে, বাইরে কী হচ্ছে। প্রতিট ঘরে, প্রতিজন মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে । এই বাহিনী যদি রোমানদের কিংবা ইরানিদের কিংবা অন্য কোনো অমুসলিম জাতির হতো, হা হলে তারা ঘরে-ঘরে হুমড়ি খেয়ে পড়ত- লুষ্ঠন করত, গণহত্যা করত এবং যুবতী- তরুণী মেয়েরা তাদের হাত থেকে রক্ষা পেত না । কিন্তু মুজাহিদরা কোনো একটি ঘরের প্রতি চোখ তুলে তাকালেনও না । নগরীর সমস্ত পুরুষ বাইরে একটি মাঠে জড় হয়েছে । নগরীর বাইরে কাবায়েলি খ্রিস্টানদের গণহত্যা চলছে । তারা হযরত খালেদ ইবনে অলীদ (রা.)-এর ফাদে ফেঁসে গেছে। ইউকেলিস তার একশো জানবাজ নিয়ে মসলমানদের সেনাপতিকে খুঁজছিল ৷ তার জানা ছিল না, মুসলমানদের সেনাপতিরা রাজা হন না যে, রণাঙ্গন থেকে দূরে কোথাও একস্থানে দীড়িয়ে আদেশ জারি করবেন । হযরত খালেদ ইবনে অলীদ (রা.) যুদ্ধের সময় নির্দিষ্ট এক জায়গায় দাড়িয়ে থাকতেন না । দূত ও রক্ষীসেনারা তার সঙ্গে-সঙ্গে থাকত । তাকে খুঁজতে-খুঁজতে ইউকেলিসও তার জানবাজদেরসহ মুজাহিদদের বেষ্টনিতে চলে এল । টগবগে যুবকদের এই দলটিও কেটে-কেটে ঘোড়ার পিঠ থেকে পড়ে যেতে লাগল আর ঘোড়ার পদাঘাতে নিষ্পিষ্ট হতে লাগল । “রোমান সেনানায়ক দুজনই মারা গেছে/- কেউ একজন উঁচু গলায় চিশবকার করে বলল- “এস্থনিসও নিহত হয়েছে, রাওতাসও নিহত হয়েছে ।' দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।