Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫১ বাইরে বের হয়ে এস্নিস রাওতাসকে বলল, যা ঘটেছে, সব মন থেকে ঝেড়ে ফেলে দাও । যুদ্ধে জয়ী হলে এখানে নারীর অভাব হবে না । আর জয়ী আমরা হবই । ইউকেলিস তার জানবাজ দলটি নিয়ে চলে গিয়েছিল । সে মাকে বলে গিয়েছিল, যুদ্ধ শেষ না হতে তার আর ফেরা হবে না । এখন তাকে সংবাদ জানানোর মতো কেউ নেই যে, তোমরা মা রাওতাসের ঘরে মৃত পড়ে আছে। এস্থনিস ও রাওতাস ঠিক আগের মতোই দুধ-চিনি হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি । চা ভোরের আধফোটা আলোতে নগরীর দুটি ফটক এক দিক থেকে, অপর দুটি ফটক আরেক দিক থেকে খুলে গেল । চারটি ফটক দিয়ে কাবায়েলি বিস্টান সৈন্যরা বেরুতে শুরু করল । ওদিকে পঞ্চম আরও একটি ফটক খুলে গেল এবং সেই পথে ইউকেলিস তার শখানেক জানবাজ সৈন্য নিয়ে বের হলো। এই ফটক সে-ই খুলিয়েছে। এস্থনিস মাত্র চারটি ফটক খুলবার আদেশ প্রদান করেছে এবং নির্দেশ দিয়ে রেখেছে, আক্রমণের সময় ফটকগুলো খোলা থাকবে ৷ কাবায়েলি খ্রিস্টান বাহিনীর এবারকার কৌশল ভিন্ন । তারা ডানে-বীয়ে আক্রমণ করার পরিবর্তে সোজাসুজি হামলা চালাল | মুসলমানরা আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত হয়ে গেল | উভয় পক্ষে সংঘাত বেঁধে গেল। মুজাহিদদের যুদ্ধের ধরন হলো, তারা মোকাবেলা করছেন বটে; কিন্তু চাপ তৈরি করার স্থলে ধীরে-ধীরে পেছনে সরতে লাগলেন । এই কাবায়েলিদের জানা ছিল না থালেদ ইবনে অলীদ কেমন বিচক্ষণ সেনাপতি : মুজাহিদদের এই কৌশলে শক্ররা বিভ্রান্তিতে পড়ে গেল যে, ওরা বোধহয় এখনই পালিয়ে যাবে । কিন্তু বাস্তবতা হলো, এটি ছিল মুসলমানদের একটি রণকৌশল । এই কৌশল প্রয়োগ করে তারা এ- যাবত বড়-বড় অনেক সামরিক শক্তিকে পরাস্ত করেছেন। এখন এনস্নিস- রাওতাসও এই প্রতারণাজালে আটকা পড়ল । তারা অনুভবই করতে পারল না, তাদের বাহিনী দুর্গ থেকে অনেকখানি দূরে এসে পড়েছে, যেখান থেকে তাদের ফিরে যাওয়া দুদ্কর হবে । মুসলমানদের সঙ্গে লড়াই করতে-করতে যখন কাবায়েলি সৈন্যরা নগরী থেকে অনেক দূরে সরে এল, এবার নগরীর কোলঘেঁষা টিলা ও পার্বত্য অঞ্চলের মধ্য থেকে অশ্বারোহী মুজাহিদের একটি ঢল বেরিয়ে এল | এরা বিস্ময়কর এক গতিতে নগরীর দিকে ধেয়ে এল এবং নগরীর ফটক ও কাবায়েলি সৈন্যদের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে ফেলল । এরা সেই অশ্বারোহী মুজাহিদদল, যারা অবরোধ থেকে বেরিয়ে গিয়েছিল এবং যাদের দেখে এস্থনিস ও নগরবাসী মনে করেছিল, মুসলমানরা অবরোধ তুলে নিচ্ছে। কিন্তু তারা কোথাও চলে যাননি । তারা টিলা- টিপি ও পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে ছিলেন এবং সেনাপতির ইঙ্গিতের ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।