অনিঃশেষ আলো $ ২৫০ ঝটপট পোশাক পরছে । এস্থনিস অবরোধ ও পরদিনের আক্রমণ-পরিকল্পনার কথা বেমালুম ভুলে গেল এবং খাপ থেকে তরবারিটা খুলে হাতে নিল। “তলোয়ার হাতে নাও'- এস্নিস রাওতাসকে হুঙ্কার দিল- “বারান্দায় আসো । তুমি আর আমি দুজনের যে বেঁচে থাকব, এই মহিলা তার হবে ।' সে-যুগের নিয়ম ছিল, কোনো-কোনো বিবাদের মীমাংসা তরবারি করে দিত। রাওতাস সঙ্গে-সঙ্গে চ্যালেঞ্জ বরণ করে নিল এবং তলোয়ার হাতে নিয়ে রণমূর্তি ধারণ করে বারান্দায় বেরিয়ে এল । | এস্থনিস ও রাওতাসের তরবারি টক্কর খেতে লাগল | এমন সময় লিজা পোশাক পরিধান করে বারান্দায় ছুটে এল । সে দেখতে পেল, দুই বন্ধু একজন আরেকজনের রক্তের নেশায় পাগল হয়ে গেছে । দুজনই খুনপিপাসায় কাতর হয়ে উঠেছে । তারা উভয়ে অপরজনের উপর আক্রমণ চালানোর লক্ষ্যে পেছনে সরে এল । দুজনেরই ভাব এমন যে, তারা দুজনই এই যুদ্ধে জয়ী হবে। তারা আপন-আপন তরবারি বর্শর মতো সোজা করে প্রতিপক্ষকে আঘাত করতে অগ্রসর হলো । লিজা এসে দুজনের মধ্যখানে দীড়িয়ে গেল এবং দুজনকেই নিরস্ত হতে অনুরোধ করল । কিন্তু একজনও তার কথা শুনল না । তারা পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে গিয়েছিল । লিজার মধ্যখানে দীড়াবার পর এখন আর দুজনের মাঝে কোনো ফাক নেই। দুজনেরই তরবারি আগে থেকেই উদ্যত । তারা নিজেদের আর সামলাতে পারল না। একজনের তরবারি বর্শার মতো লিজার পেটে ঢুকে গেল আর অপরজনেরটা ঢুকল পিঠে । দুজনই হঠাৎ বিচলিত হয়ে তরবারি টেনে বের করে আনল । কিন্তু আঘাত এতটাই জোরালো ছিল যে, লিজার বাচবার আর সন্তাবনা রইল না। লিজা একদিকে কাত হয়ে ধপাস করে লুটিয়ে পড়ল । এছ্নিস ও রাওতাস বিমূঢের মতো প্রথমে লিজার পানে এবং পরে নিজেরা পরস্পর চোখাচুখি করল । এস্থনিস এমনভাবে পেছনে সরে গেল, যেন সে রাওতাসের উপর আক্রমণ চালাবে । 'থেমে যাও এস্থনিস!'- রাওতাস নিজের তরবারিটা সজোরে আঙিনায় ছুড়ে ফেলে দিল। ঘরের কাচা মাটিতে ওখানেই গেঁথে রইল এবং দুলতে থাকল- “একজন নারীর পেছনে পড়ে আমরা দুজন নিজেদের মর্যাদার কথা ভুলে গেছি । আমরা কি যিশুধ্রিস্টের রাজত্ব প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নেইনি? আমাকে হত্যা করার বাসনা যদি তোমার থাকে, তা হলে করে ফেলো । তবু প্রতিজ্ঞার কথা ভূলো না। এই যে- লোকটি মরে গেছে, ও একজন কুলটা নারী ছিল । এমন একজন নারীর খাতিরে আমাদের একজন অপরজনের শক্রতা ক্রয় করা ঠিক হবে না'।' এন্থনিসও তরবারিটা খাপে ঢুকিয়ে নিল । তারপর ধীরপায়ে এগিয়ে গিয়ে আঙিনা থেকে রাওতাসের তরবারিটা তুলে তার হাতে দিল এবং ক্ষীণকণ্ঠে বলল, চলো । দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।