Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫ কিন্ত এ-প্রথার অর্থ এই ছিল না যে, বলটা যার বাহুতে পতিত হবে, তাকে এখনই রাজা বানানো হবে । বরং তার অর্থ ছিল, এই লোকটি ভবিষ্যতে কোনো একদিন প্লাজা হবেন । কিন্তু দর্শকরা আজকের ফলাফল মেনে নিতে সম্মত নয় । শাম্মাস আমর ইবনে আস-এর বাহু ধরে ওখান থেকে বেরিয়ে এল এক. তাকে বাড়িতে নিয়ে এল। তাকে আরও দু-তিনদিন ইস্কান্দারিয়া শহরটা ঘুরিয়ে দেখাল এবং অবশেষে বিদায়ের সময় দুই হাজার দিনারের একটা থলে তার সামনে পেশ করল । আমর ইবনে আস ইতস্তত করে শেষমেষ থলেটা গ্রহণ করে নিলেন । আমর ইবনে আস ও তার সঙ্গী রওনা হয়ে গেলেন। শাম্মাস একব্যক্তিকে তাদের সঙ্গে দিয়ে বলে দিলেন, এদের বাইতুল মুকাদ্দাস পৌঁছিয়ে দিয়ে আসো । ইবনে আব্দুল হাকাম লিখেছেন, আমর ইবনে আস মিসর থেকে ফিরে এসেছেন বটে; কিন্ত মিসর ও ইস্কান্দারিয়া তার মস্তিষ্কে এমনভাবে ঝৌঁকে থাকল যে, তিনি প্রায়ই ৰলতেন, আমার মন চাচ্ছে, আমি মিসর গিয়ে বাস করি । আমর ইবনে আস (রা.) কীভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহর রাসূল ভার উপর কীভাবে আস্থা স্থাপন করেছেন, সেই বিবরণ আপনারা পড়েছেন । এবার আসুন, কিছু সময়ের জন্য আমি আপনাদের নিয়ে আলোচ্য উপাধ্যানের সেই ইবনে হাসানা ও আমর ইবনে আস (রা.) শাম থেকে রোমানদের পা উপড়ে দিয়েছিলেন এবং রোমানরা পিছুহটার নীতি অবলম্বন করতে বাধ্য হয়েছিল । তাতে আমরা আমর ইবনে আস (ো.)-এর ব্যক্তিত্ব ও সামরিক দক্ষতা উপলব্ধি করতে সক্ষম হব। রোমানদের বিখ্যাত এক সেনানায়ক ছিলেন হেরাক্ল । তার এক অতিশয় চতুর, ধূর্ত ও ধোঁকাবাজ সেনাপতি ছিল আতরাবুন ৷ আতরাবুনের সামরিক দক্ষতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার কোনো জুড়ি ছিল না। সে হেরাক্‌লের সমপর্যায়ের ও সমমর্যাদার লোক ছিল। কিন্তু ইতিহাস বিস্ময় প্রকাশ করছে, মুসলমান সেনানায়করা আতরাবুনকে কীভাবে ধরাশায়ী ও পরাজিত করেছিল! রাসূলে আকরাম (সা.) দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রথম খলীফা হযরত আবুবকর (রা.)ও আল্লাহর সানিধ্যে পৌছে গেছেন । মুসলিম জাহানের খলীফা এখন হযরত ওমর ইবনে খাত্তাব (রা.)। ওমর ইবনে খাত্তাব (রো.) আমর ইবনে আস (রা.)-এর দক্ষতা প্রত্যক্ষ করেছেন। তার গুণাবলি সম্পর্কেও ভালোভাবে অবহিত ছিলেন । তিনি বলতেন, খালিদ ইবনে অলীদ জীবনের ঝুঁকি বরণ করে নিতে কুঠ্ঠিত হয় না এবং বীরত্ব দেখিয়ে মানুষকে তাক লাগিয়ে দেয় । কিন্ত আমর ইবনে আস বুঝে-শুনে পা ফেলে এবং আগুনের মাঝেও ঝাঁপিয়ে পড়ে । | ফডডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।