অনিঃশেষ আলো $ ২৪৯ এস্থনিস ও রাওতাসের অগোচরে ইউকেলিস একটি জানবাজ দল তৈরি করে নিয়েছে । তার বয়সী টগবগে তরুণরা এই দলের সদস্য । তারা সবাই অশ্বারোহী । তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে, মুসলিম সেনাপতির উপর তারা আক্রমণ চালাবে এবং জীবিত কিংবা মৃত ধরে আনবে ৷ এ ছাড়া আর কোনো অভিযানে তারা অংশগ্রহণ করবে না, অন্যকোনো পয়েন্টে তারা লড়াই করবে না । মুসলমানদের সিপাহসালার যেখানে থাকবেন, সেটি হবে তাদের লক্ষস্থল। তাদের জানা আছে, সিপাহসালার সব সময় নিরাপত্তা বাহিনীর বেষ্টনিতে থাকেন এবং এই অভিযানে সফল হতে হলে তাদের ঘোর রক্তক্ষয়ী লড়াই লড়তে হবে। আক্রমণের আর মাত্র এক দিন এক রাত বাকি আছে । ইউকেলিস তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে । তার এই সেনদল আর পরিকল্পনার কথা শুধু তার মা-ই জানে । এস্থনিস-রাওতাস এর কিছুই জানে না । বিদায়কালে মাকে বলেছে, আমি অভিযানে যাচ্ছি। যুদ্ধ শেষ না হতে আর ঘরে ফেরা হবে না। মা তাকে আদর ও দু'আ দিয়ে বিদায় জানাল । এস্থনিস সীমাহীন ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছে । একবার পাঁছিলের উপর উঠে মুসলিম বাহিনীর অবস্থা অবলোকন করছে আবার নিচে নেমে এসে কাবায়েলি নেতাদের আগে বলা কথাগুলোই পুনরায় বলছে । একরকম উন্মাদনা তাকে আচ্ছন্ন করে রেখেছে। কক বিকালবেলা কী এক কাজে রাওতাসকে এন্থনিসের প্রয়োজন দেখা দিল । অন্য কাউকে না পাঠিয়ে রাওতাসের সন্ধানে সে নিজেই ছুটে গেল । এস্থনিসের ধারণা ছিল, রাওতাসও তারই মতো বাইরে ছোটাছুটি করে ফিরছে। কিন্তু রাওতাসকে কোথাও পাওয়া গেল না । অবশেষে এস্নিস রাওতাসের ঘরে গেল । ঘরে রাওতাস একা থাকত । সেজন্য এস্নিস সরাসরি ঘরে ঢুকে পড়ল । আঙিনায় গিয়ে এস্থনিস রাওতাসকে ডাক দিল । একটি কক্ষ থেকে রাওতাসের কণ্ঠ ভেসে এল, একটু দীড়ান; আমি পোশাক ছাড়িয়ে আসছি । কিন্তু এস্নিস না দীড়িয়ে কক্ষের দিকে পা বাড়াল । কারণ, এম্থনিস জানে, এই ঘরে রাওতাস ছাড়া আর কেউ থাকে না। রাওতাস এখানে একা থাকে | কক্ষের দরজা ভেতর থেকে ভেজানো ছিল । এম্থনিস দরজায় হাত রেখে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল । কক্ষের ভেতরে চোখ পড়ামাত্র এসনিস দৃশ্যটি দেখল, তাতে তার শরীরের রক্ত উগবগ করে উঠে মাথায় চড়ে গেল। কক্ষে রাওতাস একা নয়- লিজাও আছে আরেকজন । সেও তড়িঘড়ি করে পোশাক পরছে। এস্থনিসের মনে সংশয় রইল না, এর আগে লিজা নগ্না ছিল । রাওতাসও দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।