Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৪৮ উভয় পক্ষেরই কিছু দিনের অবকাশ দরকার ছিল, যাতে আহত সৈনিকরা সুস্থ হয়ে উঠতে পারে । এহ্নিস ও রাওতাস পরবর্তী পরিকল্পনা স্থির করতে বসে গেল। গোত্রের অধিপতিরা তাদের সঙ্গ ও সহযোগিতা দিচ্ছে। প্রতিটি আদেশ ও বার্তা এই নেতাদের মাধ্যমে নগরবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে । এবার তরুণরাও যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল । মহিলারাও প্রত্যয় ঘোষণা করে রাখল, প্রয়োজন হলে আমরাও মাঠে নেমে লড়াই করতে প্রস্তুত আছি। মুসলমানদের নিয়ম ছিল, যখন যিনি বাহিনীর প্রধান সেনাপতি হতেন, তিনিই প্রতি ওয়াক্ত নামাযের ইমামত করতেন । হযরত খালেদ ইবনে অলীদ (রা.) ফজর নামাযের পর মুজাহিদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিতেন । তাতে তিনি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতেন। একটি কথা তিনি প্রায়ই বলতেন যে, “আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমা-সরহদ থাকে না । জিহাদ হয় আল্লাহর জন্য আর এর বিনিময়ও আল্লাহই দান করেন।' মাঝে-মধ্যে তিনি একথাটিও বলতেন, “আমলবিহীন দু'আ আর দু'আবিহীন আমল সেই বৃক্ষচারার মতো, যেটি অঙ্কুরিত হয়েছে বটে; কিন্তু তার গোড়ায় পানি সিঞ্চন করার মতো কেউ নেই ।' মুজাহিদদের কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন দেখা দিলে হযরত খালেদ ইবনে অলীদ রো.) সাধারণত ফজর নামাযের পর ভাষণ দিতেন । তিনি মুজাহিদদের প্রস্তুত করে রেখেছিলেন যে, ভেতর থেকে আবারও আক্রমণ আসবে | যেসব কাবায়েলি ব্রিস্টান আহত হয়ে মাঠে পড়ে ছিল, তাদের থেকে তিনি তথ্য পেয়েছেন, নগরীতে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে যে, অবরোধ আর কদিন বহাল থাকলে পরিস্থিতি দুর্ভিক্ষের রূপ ধারণ করবে । আহত কাবায়েলিদের থেকে হযতর খালেদ ইবনে অলীদ (রা.) এই তথ্যও জ্ঞাত হয়েছেন, নগরবাসী যত তাড়াতাড়ি সম্ভব অবরোধ ভাঙতে উদগ্রীব হয়ে উঠেছে এবং নগরীতে কিছুলোক এমনও আছে, যারা মুসলমানদের আনুগত্য মেনে নেওয়ার পক্ষে । ভেতরের বাস্তব চিত্র অবগত হওয়ার পর হযরত খালেদ ইবনে অলীদ ও ইয়াজ ইবনে গানামের জন্য কৌশল নির্ধারণ করা ও সিদ্ধান্তে উপনীত হওয়া এখন সহজ হয়ে গেছে। দুর্গের ভেতেরও পরবর্তী অভিযানের পরিকল্পনা প্রস্তত ও কৌশল নির্ধারণে শলা- পরামর্শ চলছে। এস্থনিস ও রাওতাস দুদিন পর সকাল-সকাল আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । অনেক জখমি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে এবং আগের চেয়ে বেশি নাগরিক আক্রমণে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেছে। এস্থনিস প্রত্যয় নিল, এই আক্রমণ যেন চূড়ান্ত আক্রমণ হয় । এবারকার আক্রমণ দুর্গের উভয় পার্্ব থেকে হবে । ফলে খ্রিস্টান বাহিনীকে এবার দুটির বদলে চারটি ফটক দিয়ে বের হতে হবে । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।