Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৪৭ মুরগিছানাকে পাল্জা করে ধরে নিয়ে যায় । মহিলা ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ খুটিয়ে-খুটিয়ে দেখল, বাছাধন শরীরের কোথাও আঘাত পেয়েছে কি-না । ইউকেলিস মাকে আশ্বস্ত করল, আমি একদম ঠিক আছি মা! কোথাও কোনো আঘাত পাইনি; আপনি শান্ত হোন। ইউকেলিসকে উন্মাদিনীর মতো খুঁজে ফিরছে আরও এক রূপসী তরুণী রোজি । রোজি কাউকে জিজ্ঞেস করছে না, ইউকেলিস ফিরে এসেছে কি-না কিংবা সে কোথায় আছে। এ সেই খ্রিস্টান মেয়ে, যাকে ইউকেলিস কুস্তত্তিনের হাত থেকে রক্ষা করেছিল । হালবে এসে এর সঙ্গে ইউকেলিসের দেখা হয়েছিল এবং দুজনে সাক্ষাত ও প্রেমবিনিময় চলছিল । খুঁজতে-খুজতে রোজিও পীচিলের উপর উঠে এল এবং দূর থেকে ইউকেলিসকে লিজার বাহুবন্ধনে আবদ্ধ দেখতে পেল । মেয়েটি ওদিকে ছুটে গেল এবং ইউকেলিসের কাছে গিয়ে দীড়াল । রোজিকে দেখে ইউকেলিস আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলল । নিজেকে মায়ের বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে রোজিকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে রাখল । সর সং নগরীর বাইরে মুজাহিদগণ তীদের সঙ্গীদের লাশগুলো তুলে নিচ্ছেন । আহতদের তুলে নিয়ে চিকিৎসা-সেবা প্রদানের দায়িত্ব মহিলাদের । এঁরা মুজাহিদদের স্ত্রী, বোন ও কন্যা, ধারা বাহিনীর সঙ্গেই থাকছেন । তাদের অবরোধ থেকে বেশ দূরে পেছনে একস্থানে তীবুতে রাখা হয়েছে শারিনাও তাদের মাঝে আছেন, যিনি একসময় সম্রাট হেরাকল-এর কন্যা ছিলেন আর এখন মুজাহিদ হাদীদ ইবনে মুমিন খাযরাজের স্ত্রী । তিনিও অন্যান্য মহিলাদের সঙ্গে আহতদের পানি পান করাচ্ছেন এবং তাদের তুলে চিকিৎসার জন্য পেছনে নিয়ে যাচ্ছেন । এই যুদ্ধে বেশ কজন মুজাহিদ শাহাদাতবরণ করেছেন । কিন্তু সংখ্যাটা এত বেশি নয় যে, এর.জন্য অবরোধের উপর প্রভাব পড়তে পারে । আহতদের সংখ্যা খানিক বেশি । কিন্ত তাও অবরোধকে দুর্বল করতে পারবে না । হযরত খালেদ ইবনে অলীদ €রা.) দুর্গ আক্রমণের চেষ্টা করলেন না এবং আর কোনো তৎপরতাও দেখালেন না । তিনি মুজাহিদদের আগের মতো নির্বিকার থাকতে বলে দিলেন । অবরোধ কতদিন অব্যাহত ছিল সেই তথ্য ঠিকঠিক বলা মুশকিল । এ-ব্যাপারে এতিহাসিকদের মাঝে মতভিন্রতা পাওয়া যায় । একজন তো এর মেয়াদ সাত বছর লিখেছেন, যা কোনোমতেই গ্রহণযোগ্য নয় । কয়েকজন এঁতিহাসিকের মতে এই অবরোধের স্থায়িত্ব ছিল কয়েক মাস। হযরত খালেদ ইবনে অলীদ (রা.) এই কাবায়েলি থিস্টানদের আর কী-কী ধোকা দিয়েছেন, তার বিস্তারিত বিবরণ কোনো ইতিহাসেই পাওয়া যায় না। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।