অনিঃশেষ আলো $ ২৪৬ এস্থসিন ও রাওতাস তাদের সৈনিকদের একটি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর মতো লড়াবার চেষ্টা করল। কিন্তু তারা তো কোনো বাহিনী ছিল না। তারা ছিল লড়াইকারীদের একটি ভিড়, যারা শুধু এটুকুই জানত যে, মুসলমানদের হত্যা করতে হবে । তার ফলাফল এই দীড়াল যে, কাবায়েলিরা নিজেরাই কছুকাটা হতে লাগল । মুজাহিদদের অধিকাংশই ছিলেন অশ্বারোহী । এস্থনিস বুঝে ফেলেছে, মুসলমানরা ফটকের দিকে আসতে চাচ্ছেন । তার সৈন্যরা মুসলমানদের ঠেকাতে পারবে না এতক্ষণকার যুদ্ধে সেই বুঝও তার হয়ে গেছে। কিন্তু সে মনে-মনে সিদ্ধান্ত নিল, মুসলমানদের এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। এস্থনিস তার বাহিনীকে দুর্গে ফিরে আসবার আদেশ জারি করল । কিন্ত তার আদেশে কোনোই কাজ হলো না । কাবয়েলিরা তার আদেশে কোনোই কর্ণপাত করল না। অগত্যা সে কাবায়েলি নেতাদের বলল, আপনারা নিজ-নিজ লোকদের নগরীতে ফিরিয়ে নিন । নেতাদের আদেশে সৈনিকরা পিছপা হয়ে দুর্গে ঢুকে গেল । মুজাহিদরা তাদের ধাওয়া করল এবং আক্রমণকারীদের পেছনে-পেছনে দুর্গে ঢুকে যেতে চাইলেন । কিন্তু ফটক বন্ধ হয়ে গেল । ভেতর থেকে যারা ফটক বন্ধ করল, তারা এও দেখল না যে, বাইরে তাদের কয়েকশো লোক রয়ে গেছে। তারা মোকাবেলা অব্যাহত রাখল | এখনরকার লড়াইটা চলছে ফটকের কাছাকাছি । ফলে পাঁচিলের উপর দাড়িয়ে কাবায়েলিরা মুজাহিদদের উপর তির ও বর্শা ছুড়তে লাগল । এতে মুজাহিদগণ অনেক ক্ষয়-ক্ষতির শিকার হলেন এবং শক্রপক্ষের যে-লোকগুলো বাইরে রয়ে গিয়েছিল, তাদের অনেকে রক্ষা পেয়ে গেছে । তাদের জন্য ফটক খুলে দেওয়া হলো । তারা ভেতরে ঢুকে গেল। পাঁচিলের উপর দন্ডায়মান কাবায়েলিরা বাইরের দৃশ্যটা দেখল । দূর-দূরান্ত পর্যন্ত অসংখ্য লাশ ছড়িয়ে রয়েছে। গুরতর আহতরা উঠে হীটবার চেষ্টা করছে। এই দৃশ্য অবলোকনে কাবায়েলি খ্রিস্টানদের মনোবল আরও বেড়ে গেল। তারা প্রকাশ্যে বলতে শুর করল, এ ধরনের আরও একটি আক্রমণ চালাতে হবে । এস্থনিস সবাইকে সিদ্ধান্ত শুনিয়ে দিল, আমরা পুনরায় এর চেয়েও জোরদার আক্রমণ চালাব; তোমরা প্রস্তুত থাকো । নগরীর মহিলারা তাদের পুত্র, ভাই ও স্বামীদের খুঁজে ফিরতে লাগল । তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ল, যেটি যুদ্ধ করে ফিরে এসেছে । তাদের মাঝে একজন আছে লিজা । মহিলা পাগলের মতো ইউকেলিস! ইউকেলিস!। উহ সদ । লিজা দৌড়ে পাঁচিলের উপর উঠে গেল । এবার দূর থেকে পেল । ইউকেলিস একস্থানে রাওতাসের সঙ্গে দীড়িয়ে আছে । লিজা ক্েিয়ে পুরকে এমনভাবে জড়িয়ে ধরল, যেভাবে চিল দূর থেকে এসে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।