Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৪৫ কী প্রতিক্রিয়া চলছে, তার কিছুই তিনি জানতেন না। এই তথ্যটিও তার অজানা ছিল যে, নগরীতে খাদ্যপণ্যের সংকটও তৈরি হয়ে গেছে। সহকর্মী সালার ইয়াজ ইবনে গানাম-এর সঙ্গে পরামর্শ করে খালেদ ইবনে অলীদ (রা.) নগরীর এক পার্শ থেকে অবরোধ তুলে দিয়েছেন এবং ওই দিককার ইউনিটগুলোকে ফেরতও পাঠিয়ে দিয়েছেন। সেদিন এস্থনিস, রাওতাস ও গোত্রপতিরা পাঁচিলের উপর দীড়িয়ে খালেদ ইবনে অলীদ (রা.)-এর এই কার্যকলাপ প্রত্যক্ষ করছিল । তারা যখন দেখল, ওদিককার অবরোধ উঠে গেছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল । “আমরা আর অপেক্ষা করব না'- এস্থনিস তার সিদ্ধান্ত শুনিয়ে দিল- কাল সকালেই আমরা ওদিককার উভয় ফটক খুলে আমরা বাইরে বেরিয়ে যাব এবং মুসলমানদের কচুকাটা করেই তবে ফিরে আসব ।' পরদিন রাত পোহানোমাত্র নগরীর দুটি ফটক খুলে গেল এবং নগরীর অধিবাসীরা বর্শা ও তলোয়ার নিয়ে এমনভাবে ছুচে বাইরে বেরিয়ে এল, যেন বানের তোড়ে হঠাৎ নদীর বাধ ভেঙে গেছে । তাদের মাঝে অশ্বারোহীও ছিল । মুসলমানরা এমন অবস্থায় ছিল, যেন এই তীব্র আক্রমণ প্রতিহত করতে তারা মোটেও প্রস্তুত নন। কিন্তু মুসলিম সালারগণ মুজাহিদদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে আদেশ দিয়ে রেখেছেন । অপ্রস্ততির এই দৃশ্য তাদের একটি কৌশলমাত্র, যাতে শক্ররা মনে করে, মুসলমানরা ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে । এস্থনিস বড় বিচক্ষণতার সঙ্গে আক্রমণের ক্কিম প্রস্তুত করেছিল । তার পরিকল্পনায় কোনো খুঁত ছিল না। নগররাসীদের বলে দিয়েছিল, ফটক থেকে বের হয়েই তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ডান ও বা দিক থেকে আক্রমণ চালাবে, যাতে পেছন দিক নিরাপদ থাকে । এক অংশের কমান্ডার ছিল এম্থনিস নিজে আর অপর অংশের রাওতাস । ইউকেলিস রাওতাসের সঙ্গে ছিল । উপরে-উপরে পরিশ্রাস্ত ও হীনবল মুজাহিদরা যখল উঠে দীড়ালেন এবং মোকাবেলায় অবতীর্ণ হলেন, তখন আক্রমণকারীরা টের পেল, আমরা তা হলে কঠিন এক্চ পাহাড়ের সঙ্গে টক্কর লাগিয়েছি। মুজাহিদগণ পরম বীরত্বের সঙ্গে এই আকস্মিক আক্রমণের মোকাবেলা করলেন । হযরত খালেদ ইবনে অলীদ (রা.)-এর আরেকটি পরিকল্পনা ছিল, যদি কখনও ভেতর থেকে আক্রমণ আসে, তা হলে তখন আক্রমণকারীদের পেছন দিয়ে খোলা ফটকে ঢুকে যাওয়ার চেষ্টা করব । কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি । কারণ, এস্থনিস তার বাহিনীকে দুইভাগে বিভক্ত করে দিয়ে সেই পথ আগেই বন্ধ করে রেখেছিল । ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।