অনিঃশেষ আলো ৩ ২৪৪ “আরও একটি বিপদ ধেয়ে আসছে'_ লোকটি বলল- নগরীতে খাদ্যপণ্য দিন-দিন কমে আসছে । এভাবে চললে আর অল্প কদিনের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে । গবাদিপশু ও ঘোড়ার খাদ্য এখনই দুষ্প্রাপ্য হয়ে গেছে । আমাদের ক্ষেত-খামার সব দুর্গের বাইরে, যেখান থেকে পশুখাদ্য কিছুই আনা যাচ্ছে না । গবাদিপশুগুলো মানুষের আগে মরে ছাফ হয়ে যাবে । এভাবে না খেয়ে ধূকে-ধুকে মরার চেয়ে কি ভালো নয় আমরা আমাদের ধর্ম ও স্বাধীনতার খাতিরে এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং জীবনগুলো সব উৎসর্গ করে দেব? মরব তো শত্রুর সঙ্গে লড়াই করে মরব । এস্নিস ও রাওতাসের মস্তিষ্কে কেবল যুদ্ধ আর অবরোধই আচ্ছন্ন হয়ে ছিল। এ দুই রোমান আত্মপ্রবঞ্থনায় লিপ্ত ছিল যে, জয় আমাদেরই ভাগ্যে জুটবে । কিন্তু যুদ্ধের আরও কিছু দিকও যে আছে, আরও কিছু দাবিও যে আছে, সে তারা ভাববার সময়ই পায়নি । যে-নগরীতে সেনাবাহিনী থাকে, সেখানে খাদ্য-রসদের এত পরিমাণ মজুদ থাকে, যা সাধারণত এক বছরেরও বেশি সময়ের জন্য যথেষ্ট হয় । হালবে কোনো বাহিনী ছিল না৷ জনসাধারণ খাদ্যপণ্য মজুদ করার প্রয়োজনীয়তা-ই অনুভব করেনি । মুসলমানরাও ওখানে কোনো ফৌজ রাখেনি । সেজন্য খাদ্রপণ্যের কোনো মুজুদও রাখা হয়নি । এবার জনতা টের পেল, নগরীতে খাদ্যপণ্য খুব দ্রন্ত নিঃশেষ হয়ে যাচ্ছে এবং পশুথাদ্যও শেষ হয়ে গেছে। এ এমন একটি সমস্যা, যেটি এস্থনিস ও রাওতাসকে দারুণভাবে ভাবিয়ে তুলল । এই বক্তব্য তাদের একেবারে নিস্তব্ধ করে দিল । জনতাকে প্র বোধ দেওয়ার মতো, মিথ্যা সান্তনা দিয়ে তাদের মনোবল চাঙ্গা রাখার মতো কোনো কথা তারা খুঁজে পেল না। এন্নিস তখনই গোত্রপতিদের ডেকে একস্থানে আলোচনায় বসে গেল। খাদ্রপণ্যের পরিস্থিতি তুলে ধরে বলল, এখন বাইরে বের হয়ে অবরোধ ভাঙার আর কোনো বিকল্প নেই । আমরা যদি অবরোধ আপনা থেকে উঠে যাওয়ার অপেক্ষা করি, তা হলে নগরবাসী অনাহারে অতিষ্ঠ হয়ে নিজেরাই ফটক খুলে দেবে । তখন তার ফলাফল কী দীড়াবে, সে বলাই বাহুল্য | গোব্রপতিরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিল, অবরোধের উপর আক্রমণ করা হোক এবং এই পদক্ষেপ গ্রহণ করা ব্যতীত আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এস্নিস নেতাদের বললেন, আপনারা যুদ্ধের উপযোগী লোকগুলোকে সমবেত করুন; তাদের জরুরি নির্দেশনা দিতে হবে । কফ সং হালবের এই অবরোধ সম্পর্কে এতিহাসিকগণ যে-বিবরণ লিখেছেন, তাতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে, হযরত খালেদ ইবনে অলীদ (রা.) শত্রুর মনস্তত্বের সঙ্গে খেলবার প্রচেষ্টায় ছিলেন । তিনি মনস্তাত্ত্বিক মার-প্টাচের যুদ্ধ লড়ার চিন্তায় ছিলেন । যে-দুটি ইউনিটকে তিনি অবরোধ থেকে সরিয়ে দিয়েছিলেন, নগরীতে তাদের এই আচরণের দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।