Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৪৩ ও রাওতাস পালা করে তাদের বোঝানোর চেষ্টা করল । কিন্তু তাতে কোনোই কাজ হলোনা। “শোনো রোমান সেনাপতি !'- এক প্রবীণ লোক বলল- “আমরা মুসলমানদের সঙ্গে শক্রতা রাখতে চাই না । তোমরা যদি বাইরে গিয়ে আক্রমণ না কর, তা হলে আমরা নিজেরা দুর্গের ফটক খুলে দেব ।' “তোমরা অজ্ঞ, নির্বোধ । তোমরা কিছুই বোঝ না'_ এস্থনিস বলল- “দুর্গের ফটক তোমরা মুসলমানদের জন্য খুলবে না- খুলবে ইসলামের জন্য ৷ তোমাদের খুলে- দেওয়া-ফটক দিয়ে মুসলমানরা ঢুকবে না- ঢুকবে ইসলাম | মুসলমানরা এসে সবার আগে তোমাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে। ওরা এলে তোমাদেরকে শুধু তোমাদের ধর্ম থেকেই নয়- সুন্দরী বোন-কন্যা ও যুবতী স্ত্রীদের থেকেও হাত গুটিয়ে নিতে হবে । একটি জাতি হিসেবে বেঁচে থাকার অধিকার তোমাদের হারিয়ে যাবে ।' 'শোনো ওহে ক্রুশের অনুসারীরা! রাওতাস উচ্চকষ্ঠে বলল- “যে-মুসলমানদের জন্য তোমরা ফটক খুলে দিতে চাচছ এবং তারপর তোমরা যাদের আনুগত্য মেনে বাধ্য হবে, তাদের হিংশ্রতা আর অমানবিকতার একটি জলস্ত উদাহরণ এই মুহূর্তেই তোমাদের চোখের সামনে বিদ্যমান রয়েছে । তারা তোমাদের দুধখাওয়া শিশু সম্তানটিকে পর্যস্ত পুড়িয়ে মেরেছে । তোমরা যদি তাদের জন্য দুর্গের ফটক খুলে দাও, তা হলে যেসব ধ্রিস্টান ইসলাম গ্রহণ করতে অস্বীকার করবে, তাদের প্রত্যেককে হত্যা করে ফেলবে ।' “আমাদের ভূল বুঝিয়ো না রোমান!'_ একবৃদ্ধ সামনে এগিয়ে এসে বলল- “যেখানে যুদ্ধ হয়, সেখানে শিশুরাও প্রাণ হারায় । তোমরা কি তুলে গেছ, রোমান ও ইরানি ফৌজ যেখানেই গেছে, গণহত্যা চালাতে-চালাতেই গেছে । তারা নিষ্পাপ শিশুদের নিজহাতে হত্যা করেছে । যুবতী ও তরুণী মেয়েদের ইজ্জত লুষ্ঠন করে হয় মেরে ফেলেছে নতুবা সঙ্গে করে নিয়ে গেছে । মুসলমানদের আমরা নিজেরা শক্র বানিয়েছি । আমাদের লোকেরা রোমানদের সাহায্য করতে গেল আর রোমানরা ময়দান ছেড়ে পালাল । এমতাবস্থায় মুসলমানরা আমাদেরকে তাদের শক্র মনে করবে না কেন? তোমাদের যদি আমাদের নারী-শিশুদের জন্য এতই ভাবনা থাকে, তা হলে দুর্গের বাইরে গিয়ে আক্রমণ চালাও | তখন দেখবে, নগরীর প্রতিটি শিশুও তোমাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে । নগরীর সব মানুষ ওখানে জড়ো হয়েছিল । বৃদ্ধের বক্তব্যের জবাবে সবাই একযোগে চেচামেচি করে উঠল । জনতার প্রতিবাদ এক দফা এক দাবিতে পরিণত হলো যে, মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে অবরোধ ভেঙে দাও | এই হঠ্টগোলের মধ্যে অপর এক ব্যক্তি এগিয়ে এল এবং আরেকটি সমস্যার কথা তুলে ধরল । দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।