অনিঃশেষ আলো $ ২৪২ পরদিন সকালে সূর্য উদিত হলে নগরবাসী পুনরায় পুড়ে-যাওয়া-ছাউনির চারপাশে এসে ভিড় জমাল ৷ তখন তাদের সম্মুখ এমন একটি দৃশ্য ছিল, যেটি তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত কাপিয়ে তুলল । গায়ের লোমগুলো কাটার মতো দীড় করিয়ে দিল। ছাউনি অঞ্চলের ধ্বংসম্ভূপের খানিক দূরে অগণিত লাশ পাশাপাশি করে রাখা । তাদের মাঝে যুবক পুরুষের লাশও আছে, বৃদ্ধদের লাশও আছে, নারী- শিশুদের লাশও আছে। এরা সবাই গতকালের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে। একটি লাশও শনাক্ত করা যাচ্ছে না । কোনো-কোনো লাশের অবস্থা এমন যে, দেখে মনে হচ্ছে, কতগুলো মোটা-মোটা কাঠ পুড়ে কয়লা হয়ে গেছে। এই গত কালই এস্থনিস ও ইউকেলিস জনতার হৃদয় থেকে ভীতি-উৎকষ্ঠা দূর করে দিয়েছিল এবং তাদের আত্মায় নতুন জীবন সঞ্চারিত করে দিয়েছিল । কিন্ত আজ তারা আগুনে পোড়া লাশের এই দীর্ঘ সারি আর লাশের অবস্থা দেখে যেন তারা গত কালের সেই আগুনেরই মতো জ্বলে উঠল । কাল এস্থনিস ও ইউকেলিস তাদের কী বলেছিল, কী বুঝিয়েছিল, যেন সব পলকের মধ্যে তারা ভুলেই গেল । মহিলারা হাউমাউ করে কেঁদে-কেদে ও বিলাপ দিয়ে-দিয়ে আপন সম্ভান-স্বজনদের লাশ খুজে বের করার চেষ্টা করছে । কিন্তু ওখানকার সব শিশু, সকল মানুষ একই রকম হয়ে গেছে । সবাই যেন কাঠপোড়া কয়লা ৷ তীবুর বেঁচে-যাওয়া অধিবাসীরা স্বজনদের খুঁজে ফিরছে । সবারই চোখে অশ্রুর বান । “কোথায় আমাদের রোমান সেনাপতি? একব্যক্তি উচ্চকষ্ঠে বলল- "শিশুরা দগ্ধ হয়েছে তো আমাদের হয়েছে । সম্পদ পুড়েছে তো আমাদের পুড়েছে । দুর্গ থেকে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে না কেন? তার সমর্থনে কিছু আওয়াজ উচ্চকিত হলো এবং পরক্ষণেই মনে হলো, জনতার সবাই কথা বলছে এবং প্রত্যেকের একই দাবি, বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করা হোক । সেইসঙ্গে এ-শব্দটিও উচু হতে লাগল যে, রোমান সেনাপতিকে ডেকে আনো । সংবাদ পেয়ে এস্থনিস রাওতাসকে সঙ্গে করে হস্তদস্ত হয়ে ছুঠে এল ৷ তাকে দেখেই জনতা স্লোগান তুলে প্রতিবাদ জানাতে শুরু করল | কেউ-কেউ মন্তব্য ছুড়ল, এই রোমান লোকটা আমাদের আগুনে পুড়িয়ে এখানে রাজা হতে এসেছে। জনতার ক্রোধ প্রশমিত করতে এন্থনিসের অনেক বেগ পেতে হলো । বলল, দুর্গের বাইরে গিয়ে আক্রমণ করতে হবে না- অবরোধ আপনিই উঠে যাবে । “আমরা আর অপেক্ষা করতে পারব না'_ একব্যক্তি বলল- “আমরা সবাই বের হয়ে যুদ্ধ করব ।' এস্থনিস একজন সেনাপতি | রাওতাসও একজন সামরিক অফিসার । অবরুদ্ধ হওয়ার পর কোন অবস্থায় বাইরে বের হয়ে আক্রমণ চালাতে হয়, সে তাদের ভালো করেই জানা আছে। কিন্তু জনতা তাদের দাবি থেকে একচুলও নড়ছে না । এস্থনিস দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।