অনিঃশেষ আলো $ ২৪১ এম্সিন, রাওতাস ও ইউকেলিসও ঘটনাস্থলে উপস্থিত । তারাও আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে । একসময় জনতার দাবি তাদেরও কানে এসে ঢুকল । তাতে তারা অনুভব করল, জনতা অবরোধে অতিষ্ঠ হয়ে উঠেছে । এস্নিস উচ্চকণ্ে জনতাকে বোঝাতে চেষ্টা করল, নিজেদের জাতীয় মর্যাদা ও স্বাধীনতার জন্য এ- ধরনের ত্যাগ স্বীকার করতেই হয় । বড় ধরনের ত্যাগ ছাড়া কোনো জাতি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারে না। ওই মুসলমানদের দেখো. ওরা কত দূর থেকে এসেছে এবং অনবরত লড়াই করে যাচ্ছে । আর এখন এত বড় ক্ষতির শিকার হয়েও অবরোধ প্রত্যাহার করতে চাচ্ছে না! “আমি তোমাদের তথ্য জানাচ্ছি'- এস্থনিস বলল- “মুসলমানরা অবরোধের সফলতা থেকে নিরাশ হয়ে পড়েছে । কয়েক ইউনিট সেনা তারা প্রত্যাহার করে ফেরত পাঠিয়ে দিয়েছে । আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি, তারা নিজেরাই অবরোধ তুলে ফিরে যাবে । কাজেই এমতাস্থায় নগরী তাদের হাতে তুলে দেওয়ার কথা আর মুখেই এনো না।' এস্থনিস নগরীর অধিবাসীদের উসকে দিল, উত্তেজিত করল । তারপর তার ইঙ্গিতে ইউকেলিস একটি ঘোড়ার পিঠে চড়ে বসল, যাতে সবাই তাকে দেখতে পায় । “ক্রুশের অনুসারীরা!- ইউকেলিস উচ্চকণ্ঠে ভাষণ দিতে শুরু করল- “আপনারা আমার বয়স দেখুন । এটি হেসে-খেলে কাটানোর বয়স নয় কি? আমার একটা বাহু নেই । তারপরও আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্রাম, ঘুম ও খাওয়া-দাওয়ার কথা ভুলে গেছি । আপনারা নিশ্চয় দেখবেন, এক বাহু ছ্বারা আমি কীভাবে লড়াই করি । আমি আপনাদের সন্তান, সম্পদ ও ইজ্জতের খাতিরে রাজকীয় জীবন পরিত্যাগ করে আপনাদের কাছে এসেছি ।' রং সং ক এন্নিস ও ইউকেলিস জনতার উদ্দেশে এই ভাষণটা তখন দিল, যখন তাবুর আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল । কিন্তু এখনও লাশগুলো খুঁজে বের করে বাইরে আনা হয়নি । তাদের বক্তব্যে জনতার মনোবল ঠিক হয়ে গিয়েছিল এবং প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল । এন্থনিস ও ইউকেলিসের বলার ধরনই এমন জাদুময় ছিল যে, জনতা তার ক্রিয়া গ্রহণ করে নিয়েছিল। এখন আর নগরীতে আতন্ক-উৎকষ্ঠার নামটিও অবশিষ্ট রইল না । মানুষ আগের চেয়ে অধিক জোশ ও জযবার সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজে আত্মনিয়োগ করল । সূর্য অস্ত যাওয়া পর্যস্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এল । ছাউনির যারা আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে, তারা ছাই-ভন্মের মাঝে যার-যার স্ত্রী-সম্তান ও আপনজনদের অনুসন্ধানে নেমে পড়ল । এই কাজ সারা রাত অব্যাহত থাকল । মানুষ লাশ তুলে-তুলে একটি জায়গায় মাটিতে এনে রাখছিল । জনিএশেষ আলো-১ /১৬ ফডডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।