Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৪০ ও ইয়াজ ইবনে গানামকে ঘোড়ায় চড়ে নগরীর চারদিকে টহল দিয়ে ফিরতে দেখা যাচ্ছিল বটে; কিম্তু অবশিষ্ট বাহিনীর ধরন ছিল, অধিকাংশ মুজাহিদ বেশিরভাগ সময় ছাউনিতেই অবস্থান করছেন । মাঝে-মধ্যে বাইরে বেরুলেও পরক্ষণেই চাউ্ুনিতে ঢুকে পড়ছেন কিংবা পেছনে গিয়ে গাছের তলায় বসে থাকছেন । দুর্গের ভেতরে এস্নিসের আনন্দের সীমা ছিল না। তার চেহারায় বিজয়ের প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছিল । কিন্তু তারপরও সে একদন্ড স্থির হয়ে কোথাও বসছিল না। গোত্রের অধিপতিদের একত্রিত করে তাদের নির্দেশনা দিচ্ছিল কিংবা পাঁচিলের উপরে উঠে জনতাকে উৎসাহিত করছিল আবর নিচে নেমে এসে নগরবাসীকে জয়ের সুসংবাদ শোনাচ্ছিল। এস্থনিস জনতাকে বলছিল, লাড়াই ্বখনও শেষ হয়নি । মুলমানদের তাড়ানো আমার লক্ষ্য নয় । আমি ওদের এক- : একজন সৈনিককে লাশে পরিণত করতে হবে । কেউ জীবনে রক্ষা পেলে তাকে কয়েদি বানিয়ে দুর্গে পশুর মতো আটকে রাখতে হবে এন্থনিস যেন পাগলের মতো হয়ে গেছে । লিজা তো ভালো কথা, দুনিয়ার কোনো »কিছুর প্রতিই এখন তার মন নেই । জয়ের নেশায় উন্মা্তাল এন্নিস । লিজা এখন আর তাকে এ-কথাটি বলছে না যে, তুমি ঘরে আসছ না, এলেও আবার হুট করে চলে যাচ্ছ, যেন মনটা বাইরেই রেখে আসছ। এস্কনিসের পরিবর্তে লিজা এখন রাওতাসের কাছে চলে যাচ্ছে আবার রাওতাসও তার খবরে এসে সময় কাটাচ্ছে । এন্থনিসের আসনটা লিজা রাওতাসকে প্রদান করে সষয় অতিবাহিত করছে । আর উইকেলিসের অবস্থা হলো, ছেলেটা এতই আবেগপ্রবণ হয়ে উঠেছে, যেন মায়ের সঙ্গে তার সম্পর্কই ছিন্ন হয়ে গেছে । খাওয়ার সময়টুকুও তার হয়ে উঠছে না। ভেতরের শরণার্থী শিবিরে আগুন লাগার ফলে কী প্রলয়টা ঘটল, সেই দৃশ্য মুজাহিদদের নজরে এল না । তীবুর এই বিস্তৃত বসতি অঞ্চলটা আগুনের শিখায় পরিণত হয়ে গেছে। নারী ও শিশুরা অনেকে এবং যেসব পুরুষ সময়মতো বের হতে পারেনি, তারা পুড়ে'কয়লা হচ্ছে। নগরীর লোকেরা ঘর থেকে বেরিয়ে এসে কূপ থেকে পানি তুলে-তুলে আগুনের উপর ছিটাতে শুরু করেছে । কিন্ত্বু আগুন কোনোমতেই নিয়ন্ত্রণে আসছে না । এখনও যে-কটি তীর অক্ষত আছে, সেগুলোকে রক্ষা করা যাবে বলে মনে হচ্ছে না । দাউ- দাউ করে প্রজ্বলমান আগুন কুন্ডলি পাকিয়ে-পাকিয়ে গোটা অঞ্চলটিকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলেছে । নগরীর অধিবাসীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আতঙ্কিত জনতার মধ্য থেকে রব উঠতে শুরু করল, হয় অবরোধ ভেঙে দাও; অন্যথায় নগরী মুসলমানদের হাতে তুলে দাও । এমনও বলাবলি চলছে যে, আজ শরণার্থীদের ছাউনি পুড়েছে, কাল আমাদের বাড়ি-ঘরে আগুন জ্বলবে । দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।