অনিঃশেষ আলো $ ২৪ আমর ইবনে আস. দেখলেন, বলটা বেশিরভাগই মাটিতে পড়ছে । আবার কারও গায়ে পড়লেও বাহুতে পড়ছে না- মাথায়, কীধে কিংবা পিঠে পড়ছে। শাম্মাস যেহেতু সম্মানিত ব্যক্তিত্ব, তাই সে সামনের ভিআইপি গ্যালারিতে বসার সুযোগ পেয়েছে এবং আমর ইবনে আসকেও সামনে নিয়ে গেছে। বল নিক্ষেপকারী লোকটি একবার বলটা উপরের দিকে নিক্ষেপ করলে ফিরে এসে আমর ইবনে আস-এর ডান বাহুতে পতিত হলো এবং আমর বলটাকে সেখানেই ধরে ফেললেন । রাজপরিবারের সদস্যরা উঠে দীড়িয়ে গেল । তারা সেই লোকটিকে ভালোভাবে দেখতে চাচ্ছে, যার বাহুতে বলটা পড়েছে শাম্মাস উঠে দীড়িয়ে ঘোষণা দিল, এর নাম আমর ইবনে আস । ইনি মক্কা থেকে এসেছেন । দর্শনার্থীদের মধ্য থেকে কয়েক ব্যক্তি হো-হো করে হেসে উঠল । কয়েকজন শব্দ করেই বলে উঠল, এসবই মিথ্যা । আরবের এই বন্দু লোকটা আমাদের রাজা হতে পারে না। ভিড়ের মধ্য থেকে সমস্বরে কয়েকটা শোর উঠল, না-না এ হতে পারে না । এমন বেঁটেকায় বদ্দু মানুষ মিসরের রাজা হয় কী করে! হযরত আমর ইবনে আস (রো.) আরবের সাধারণ মানুষদের মতো দীর্ঘকায় ছিলেন না। উচ্চতায় বেঁটে ছিলেন । মাথাটা বেশ বড়। হাত ও পা অপেক্ষাকৃত অনেক লম্বা । চোখের জ খুব ঘন ছিল । মুখ ও বুক ছিল বেশ চওড়া । দাড়ি অনেক লম্বা । এটা কোনো আকর্ষণীয় মানুষের দেহাবয়ব হতে পারে না। কিন্তু তার চোখে-মুখে একটি ওঁজ্্বল্য ও প্রাণবন্ততার ছাপ সব সময় পরিস্ফুট থাকত । ক্ষুব্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটলেও তিনি ক্ষুব্ধ হতেন না। তার এহেন বেঢঙ্গা শরীরটা দেখে ইস্কান্দারিয়ার লোকেরা বেশ মশকারা করল এবং বলল, এই লোক আমাদের রাজা হওয়ার যোগ্য নয় । কিন্তু আলাহর ভেদ বুঝবার সাধ্য মানুষের নেই । কেউই বুঝতে পারল না- খোদ আমর ইবনে আস নিজেও আন্দাজ করতে পারলেন না- এটি আল্লাহপাকের একটি ইশারা, অল্প কদিন পরই যেটি বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে এবং আজ রাজপরিবারের যেসব সদস্য এই আরবি বন্ধুকে নিয়ে ঠান্টা করল, এই বিপ্রুবও তারা প্রত্যক্ষ করবে যে, এই আরবি বচ্ছু মিসরের রাজা-বাদশাহদের সিংহাসন উল্টে দিয়েছেন, মিসরবিজেতা অভিধায় ভূষিত হয়েছেন এবং তারই কথামতো তাদের চলতে হচ্ছে। বলখেলার এই প্রথা পালিত হয়ে গেছে এবং বল তাদের বিশ্বাস অনুসারে সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। কিন্তু দর্শনার্থীদের ভিড়, বিশেষ করে রাজপরিবারের সদস্যবর্গ ও শাসকমণগ্ডলি এই সিদ্ধান্ত মেনে নিতে রাজী নয় । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।