অনিঃশেষ আলো $ ২৩৯ করলেন । কিন্তু ডান-বাম থেকে তীদের উপর তিরের বৃষ্টি আসতে শুরু করল । পেছন থেকে বহুসংখ্যক মুজাহিদ ছুটে এসে পাঁচিলের উপরকার তিরন্দাজদের উপর তির ছুড়তে লাগলেন । অনেক খ্রিস্টান তিরন্দাজ মুসলমানদের তিরের নিশানায় পরিণত হলো । তিরের আঘাত খেয়ে দু-তিনজন খ্রিস্টান পাঁচিলের বাইরেও এসে পতিত হলো । কিন্তু ইতিমধ্যে তারা তাদের কাজও করে ফেলেছে। রশি বেয়ে আরোহণকারী মুজাহিদগণের এক-একজনের গায়ে কয়েকটি করে তির বিদ্ধ হয়ে গেছে। তীরা ব্যর্থ হয়ে নিচে নেমে এসেছেন। বীরত্ব ও শাহাদাতের স্পৃহার এ- প্রদর্শনীটি সফল হতে পারল না। কিন্তু বীরতৃপূর্ণ অভিযান মুজাহিদগণের মাঝে নতুন প্রাণ সঞ্চারিত করে দিল । আরও কয়েকজন মুজাহিদ রশি বেয়ে উপরে ওঠার জন্য পাঁচিলের দিকে ছুটে গেল। কিন্তু এক তো সালারগণ তাদের বারণ করে দিলেন, অপরদিকে উপর থেকে খ্রিস্টানরা উপর থেকে রশির আংটা খুলে দিয়েছে । নগরীর ভেতরকার শোরগোলই বলে দিচ্ছিল প্রজ্বলমান তীবুগুলো ভেতরে কী পরিস্থিতি তৈরি করে দিয়েছে । এই অপারেশনে নগরীতে সেই বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, যেটি হযরত খালিদ ইবনে অলীদ (রো.) কামনা করেছিলেন । তিনি তার ' তিরন্দাজদের পেছনে সরিয়ে নিলেন এবং যে-কজন অশ্বারোহী সৈনিক পীচিলের দিকে এগিয়ে গিয়েছিলেন, তাদেরও ফিরিয়ে আনলেন । রাতের বেলা মুজাহিদগণের ক্ষুত্র-ক্ষুদ্র কতগুলো দল এক-দুটি ফটকের কাছে চলে যেতেন এবং কুড়ালের মাধ্যমে ফটক ভাঙার চেষ্টা করতেন। কিন্তু উপর থেকে তিরও আসত, বর্শাও আসত । শত্রুরা উপর থেকে তাদের উপর জুলস্ত মশালও ছুড়ে মারত, যার কারণে দু-তিনজন মুজাহিদ কাপড়ে আগুন লেগে ঝলসে গিয়েছিলেন । সং সস হযরত খালিদ ইবনে অলীদ (রা.) একদিন হাজারখানেক অশ্বারোহী মুজাহিদের একটি দল অবরোধ থেকে বের করে পেছনে পাঠিয়ে দিলেন । তাদের প্রত্যাবর্তনের ধরনটা এমন ছিল, যেন তারা ফিরে যাচ্ছেন । এরাই সেই মুজাহিদদল, যাদেরকে রাওতাস পাচিলের উপর দ্ভায়মান অবস্থায় দেখেছিল এবং পরম উৎফুল্প কণ্ঠে লিজাকে বলেছিল, মুসলমানারা বোধহয় অবরোধ থেকে নিরাশ হয়ে আস্তে-আস্তে সরে যেতে শুরু করেছে । হযরত খালিদ ইবনে অলীদ (রা.) এই কৌশলটিও প্রয়োগ করলেন যে, তিনি সমস্ত তৎপরতা এবং দুর্গজয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিলেন । তিনি অবরোধের অন্য আরেক দিক থেকে আরও এক হাজার অশ্বারোহী মুজাহিদকে পেছনে সরিয়ে দিলেন । প্রথমবার যে-দলটি সরে গিয়েছিল, এরাও তাদের পথে উঠে গেলেন এবং টিলার আড়ালে-আড়ালে পাহাড়ের পেছনে চলে গেলেন । দেখে এ ছাড়া আর কী বলা যায় যে, এই দলটিকেও ফেরত পাঠানো হয়েছে । হযরত খালিদ ইবনে অলীদ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।