Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩৮ আগুনের সলতেওয়ালা তিরের অভাব ছিল না। তিরন্দাজদের প্রাচীরের এতখানি দূরে রাখা হলো, যেখানে ভেতর থেকে ছোড়া তির পৌছানো সম্ভব নয় । তিরন্দাজ মুজাহিদরা ধনুকে ভরে তির ছুড়তে শুরু করলেন । দুজন অশ্বারোহী তিরন্দাজ কমান্ডারের নির্দেশ ব্যতিরেকেই ঘোড়া হাঁকিয়ে পাচিলের কাছাকাছি চলে গেলেন এবং ছুটন্ত ঘোড়ার পিঠ থেকেই তির ছুড়লেন। পাঁচিলের উপর থেকে নগরবাসী তাদের উপর ঝাঁকে-ঝাঁকে তির ছুড়ল । কিন্তু আল্লাহপাক তাদের নিরাপদ রাখলেন । তারা কোথাও ঘোড়া না থামিয়ে অপারেশন চালিয়ে যেতে লাগলেন । তাঁদের দেখাদেখি ক্ষণে-ক্ষণে আরও এক-দুজন আরোহী তিরন্দাজ ছুটে যাচ্ছেন এবং ধাবমান ঘোড়ার উপর থেকে তির ছুড়ছেন । এবার প্রাটীরের উপর থেকে আসা তিরের সংখ্যা অনেক বেড়ে গেল । নগরবাসীর তির-আক্রমণ আরও তীব্রতা লাভ করল । তিন-চারজন অশ্বারোহী মুজাহিদ তিরবিদ্ধ হয়ে আহত হয়ে পড়লেন । এবার ইয়াজ ইবনে গানাম অবশিষ্ট অশ্বারোহীদের আটকে দিলেন যে, না; জীবনের এতখানি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কিন্ত ততক্ষণে আর কোনো অশ্বারোহী তিরন্দাজের পীাঁচিলের কাছে ঘেষবার প্রয়োজন রইল না। কারণ, পাচিলের উপর থেকে যেসব খ্রিস্টান তির ছুড়ছিল, তাদের একজন উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে উঠল, তীবুতে আগুন ধরে গেছে । তার এই ভয়ার্ত আর্তচিৎকারের সত্যতার প্রমাণ দিল সেই ধোয়া, যেগুলো কুম্ভলি পাকিয়ে পাচিলের আড়াল থেকে উপরে উঠে এল এবং আরও উপরে উঠতে থাকল । এই ধোয়া অত্যন্ত তীব্রবেগে চারদিকে ছড়িয়ে যেতে লাগল । তীবুতে অবস্থানরত জনতার হই-হুললোড়, চেঁচামেচি ও আর্তচিৎকার দুর্গের বাইরে থেকেও শোনা যেতে আরম্ভ করল । তাবুর সংখ্যা ছিল অনেক এবং একটির সঙ্গে আরেকটি লাগোয়া । এক-একটি প্রজ্বলমান তাবু আশপাশের অনেকগুলো তীবুকে পুড়িয়ে ফেলছিল এবং আগুন অত্যন্ত দ্রততার সঙ্গে বিস্তার লাভ করছিল । এঁতিহাসিকগণ লিখেছেন, প্রজ্বলমান তাবুগুলো থেকে বেরিয়ে আসা মানুষগুলোর অধিকাংশের পরিধানের পোশাকে আগুন ধরে গিয়েছিল । বেশ কজন লোক আগুন ভেদ করে বের হতে না পেরে পুড়ে জীবন্ত দগ্ধ হয়ে গিয়েছিল । এই ঘটনায় পাচিলের উপরে দীড়িয়ে যেসব খ্রিস্টান তির ও বর্শা নিক্ষেপ করছিল, এতটাই সন্ত্রস্ত হয়ে উঠল যে, ওখান থেকে দৌড়ে সরে গেল এবং আগুন নেভানোর জন্য নিচে নেমে এল । পাঁচিল অনেকটা খালি হয়ে গেল । মুজাহিদগণ দুটি রশি নিয়ে পাচিলের কাছে চলে গেলেন এবং রশির আংটাবাধা একটি মাথা উপরে ছুড়ে মারলেন । আংটাগুলো ঠিক-ঠিক জায়গায় গিয়ে আটকে গেল । এবার মুজাহিদগণ একজন-একজন করে রশি বেয়ে উপরে উঠতে আবরন্ত দড্৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।