Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ২৩৭ প্রাচীর পর্যস্ত চলে গেছে। এগুলো উদ্বান্ত কাবায়েলিদের আশ্রয় শিবির ৷ ব্যবস্থাপনাটা করেছিলেন এখানকার মুসলমান প্রশাসন, যারা এখন কাবায়েলিদের হাতে বন্দি। গাছের উপর থেকে নেমে এসে মুজাহিদ এই তথ্যটি সালারদের কানে দিলেন এবং বললেন, ওদিক থেকে যদি তির ছোড়া যায়, তা হলে প্রাচীরের উপর দিয়ে তির তাবুর উপর গিয়ে পতিত হবে । সালার হযরত খালিদ ইবনে অলীদ ও হযরত ইয়াজ ইবনে গানাম নিজেরা ওই গাছটির কাছে গেলেন । তার গাছে চড়ে আরও উপরে উঠে তাকালেন ।"ওখান থেকে তাঁবুর শুধু উপরিভাগটাই দেখা যাচ্ছিল । কারণ, নগরীর বাড়ি-ঘর মধ্যখানে আড়াল তৈরি করে রেখেছিল । “আল্লাহর কসম ইবনে গানাম!'_ হযরত খালিদ ইবনে অলীদ ইয়াজ ইবনে গানামের প্রতি তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে বললেন- “আমরা নগরীতে চরম একটা আতঙ্ক ছড়িয়ে দিতে পারি । এই কৌশলে যদি আমরা সফল হয়ে যাই, তা হলে ধরে নাও, অর্ধেক বিজয় আমরা অর্জন করে ফেলেছি।' “সিপাহসালার!- ইয়াজ ইবনে গানাম বললেন -“আল্লাহর ফজলে বিজয় আমাদেরই পদচুম্বন করবে । নগরীতে কোনো ফৌজ নেই । যারা আছে, সবাই সাধারণ নাগরিক । এই মুহূর্তে আমার মাথায় যে-বুদ্ধিটা এসেছে, তা হলো, এদেরকে আমরা ধোকা দেব যে, আমরা অবরোধ প্রত্যাহার করছি । কিন্তু একসঙ্গে নয় । প্রথমে এক- দুটি অশ্বারোহী ইউনিটকে এখান থেকে সরিয়ে নেব । তারপর আমরা আমাদের তৎপরতা বন্ধ করে দেব, যাতে নগরীর লোকেরা মনে করে নেয়, আমরা হতাশ হয়ে অবরোধ তুলে নিচ্ছি ।' সালার ইয়াজ ইবনে গানাম গাছের উপর থেকে নিচে নেমে এসে এ-কথাটি বললেন । শুনে হযরত খালিদ ইবনে অলীদ ঘোড়ার পিঠে চড়তে গিয়ে থেমে গেলেন এবং রেকাব থেকে পা সরিয়ে এনে ইয়াজ (রা.)-এর মুখপানে তাকিয়ে রইলেন । তার চেহারায় এমন একটি ভাব ফুটে উঠল, যেন পরামর্শটি তার ভালো লেগেছে । “আল্লাহর কসম ইবনে গানাম!'- খালিদ ইবনে অলীদ ইয়াজ ইবনে গানামের কাধে চাপড় মেরে বললেন- “তুমি আমাকে আলো দেখিয়েছ । আসো; কোথাও বসে চিন্তা করি, কৌশলটা কীভাবে বাস্তবায়ন করা যায় । হযরত খালিদ ইবনে অলীদ (রা.) একটা কৌশল এই অবলম্বন করলেন যে, তিনি গাছ ও উচু জায়গাগুলো থেকে তিরন্দাজদের সরিয়ে নিজের সঙ্গে নিয়ে গেলেন । দুর্গের যে-দিকটায় তাবু ছিল, সেদিকে গিয়ে তিনি তিরন্দাজদের ভেতরে সলতেওয়ালা তির নিক্ষেপ করার পদ্ধতি শিখিয়ে দিলেন । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।