অনিঃশেষ আলো $ ২৩৫ কারণও এটিই । তুমি কি স্বপ্লেও কল্পনা করেছিলে, ইরান ও রোমের মতো পরাশক্তিগুলো আরবের এই অতিসাধারণ মানুষগুলোর কাছে পর্মুদস্ত হয়ে যাবে? পরাজয়ও এমন যে, রাজারা পালিয়ে যেতে এবং দ্বারে-দ্বারে আশ্রয় খুঁজে ফিরতে বাধ্য হবেন? মুসলমানরা আমাদের শক্র একথাটা ঠিক; কিন্তু আমি একজন গোয়েন্দা অফিসার । কর্তব্যপালনে আমি নানা বেশে মুসলমানদের বিভিন্ন অঞ্চলে বহু দিন অবস্থান করেছি। তাদের সেনাছাউনিগুলো ঘোরাফেরা করেছি । তাদের কাছে বিলাসিতার নামটিও নেই । তাদের চরিব্র পাহাড়ি ঝরনার স্বচ্ছ নির্মল পানির মতো | টলটলে পানির কূপের উপরে তাকালে তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। মুসলমানও বিলকুল সে-রকম | এটিই তাদের আসল শক্তি, যার সামনে কোনো শক্তিই দীড়াতে পারে না । তুমি আমার পরামর্শ মেনে নাও লিজা! এখনও তোমার পাপ থেকে বেঁচে থাকার সুযোগ আছে । এস্থনিসকে নিয়ে তুমি গির্জায় যাও এবং দুজনে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ করে নাও ।' “আমার কথাটা বুঝছ না কেন রাওতাস!- লিজা বিরক্তির সুরে বলল- “এস্থনিসের সঙ্গে আমার সেই ভালবাসা নেই-ই, তুমি যেটি মনে করছ। হেরাকল-এর সঙ্গে আমার ভালবাসা হয়ে গিয়েছিল । তিনি আমার সঙ্গে যে-আচরণ করলেন, তাতে আমি বুঝে গেলাম, এই লোকটি ভালবাসার যোগ্যই ছিলেন না । তথন আমি তার এই সেনাপতিটার সঙ্গে সম্পর্ক গড়ে নিয়ে তাকে ধোকা দিলাম । আমি মানুষ এবং একটি যুবতী নারী । তোমাকে আমি বলেছি, নিজের একমাত্র পুক্রটির জীবন রক্ষার খাতিরে তাকে নিয়ে এন্তনিসের সঙ্গে পালিয়ে এসেছি । আর কোনো লক্ষ্য নেই আমার । কিম্ত তথাপি লিজা!" রাওতাস বলল- “এস্থনিস যিশুথিস্টের রাজত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে এবং কাজও শুরু করে দিয়েছে । তার এই প্রত্যয়কে আমাদের পুরোপুরি সম্মান দেখানো উচিত এবং একাজে আমাদের তাকে যথাসাধ্য সহযোগিতা করা দরকার ।' তুমি আসলে একটা স্বল্পবুদ্ধির মানুষ রাওতাস।"- লিজা তাচ্ছিল্যের হাসি হেসে বলল- “একটি সাম্রাজ্যের গোয়েন্দা বিভাগের একজন পদস্থ কর্মকর্তার মস্তি এত দুর্বল আর এত ধীর হওয়া উচিত নয় । তুমি ভেবে দেখো, বাস্তবতার গভীরে প্রবেশ করো । পরাজয়ের যে-অভিজ্ঞতা আমরা লাভ করেছি, তাতে চিস্তা করো । এস্থনিস এমন একটি স্বপ্ন দেখছে, যার কোনো ব্যাখ্যা হয় না । এই গুটিকতক মুসলমান ইরান ও রোমের রাজাদের পিষ্ট করে ফেলল! নাকানি-চুবানি খাইয়ে দিল! এখন এই অনভিজ্ঞ কাবায়েলিদের উপর নির্ভর করে মুসলমানদের পরাজিত করতে পারবে না। চিন্তা করলে এ-বিষয়টি তুমিও বুঝতে পারবে । এ তো অবরোধ আর আমরা দুর্গে নিরাপদ আছি । সেজন্যই এতটা দিন টিকতে পেরেছি । এই লড়াই যদি খোলা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।