Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৩৪ “আমি এস্থনিসের মালিকানা নই রাওতাস!'- “লিজা তৃষাতুর কণ্ঠে বলল- 'এই মুহূর্তে তুমিই আমার বন্ধু, তুমিই আমার সঙ্গী । আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো না। এক্ষণে আমি হেরাকল-এর স্ত্রীও নই, এস্থনিসের বন্ধুও নই । এখন আমি শুধুই লিজা । সম্মানসূচক অভিধায় সম্বোধন না করে আমাকে তুমি আদরের সুরে লিজা বলে ডাকো ।' “তারপরও আরও একটি বিষয় মাথায় আনো লিজা!'- রাওতাস বিগলিত স্বরে বলল- “পাদরি প্রতিদিন বিজয়ের প্রার্থনা করেন আর একটি কথা বারবার উচ্চারণ করছেন যে, আমাদের উপর বিরাট এক বিপদ এসে পড়েছে, যার থেকে পরিব্রাণের একমাত্র উপায়, আমাদেরকে গুনাহ থেকে তাওবা করতে হবে | এমতাবস্থায়... ।' 'আমি আপাদমস্তকই একটা পাপ'- লিজা রাওতাসকে থামিয়ে দিয়ে বলল- “ইরানের রাজপরিবার থেকে আমি বড়সড় একটি সদুর্শন পাপের প্রতিমা হয়ে হেরাকল-এর রাজপরিবারে এসেছিলাম । কিন্তু সেই পাপে আমি সফল হইনি। তারপর স্ম্বাট হেরাকল যখন আমাকে বিবাহ করে অল্প কদিনের মধ্যেই হেরেমে নিক্ষেপ করলেন, তখন আমি আরেকটি পাপমূর্তি ধারণ করলাম ৷" লিজা আবেগের কাছে পরাজিত হয়ে রাওতাসকে নিজের বিস্তারিত কাহিনী শুনিয়ে দিল । কীভাবে এস্থনিসকে তার মনের জ্বালা নিবারণের উপায় বানিয়ে নিয়েছিল, কী করে পর্দার অন্তরালে তাদের এই বন্ধুকে ষোলকলায় পূর্ণ করল, সব রাওতাসকে শোনাল। লিজা এই গোপন তথ্যটির উপর থেকেও পরদা সরিয়ে দিল যে, ইউকেলিসের জনক হেরাকল নয়- এস্থনিস । “তুমি ভূল বুঝছ'_ লিজা বলল- “তুমি মনে করছ, আমিও এস্থনিসের এই প্রত্যয়ের সঙ্গে যুক্ত আছি যে, আমরা শামে যিশুধ্রিস্টের রাজত্ব প্রতিষ্ঠা করব । এস্থনিসই এমনটিই বোঝে যে, আমি তার স্বপ্নের সঙ্গে একমত । কিন্তু রাওতাস! আমি তোমাকে সত্য বলছি, আমি আমার একমাত্র পুত্র ইউকেলিসকে হেরাকল ও তার পুত্র কুস্তস্তিন থেকে রক্ষা করতে এস্থনিসের সঙ্গে এসেছি । এ ছাড়া আমার আর কোনো প্রত্যয় নেই ।' লিজা রাওতাসকে ইউকেলিসের হত্যাচেষ্টা ও এস্থনিসের তাকে রক্ষা কারার ঘটনাও শোনাল । এই তথ্যও জানাল যে, এখন আর হেরাকল-এর কাছে এস্থনিসের জায়গা নেই । নাগালে পেলে সম্রাট তাকে নির্ঘাত হত্যা করে ফেলবেন । আর সেজন্যই সে পালিয়ে এসেছে। “আমি তোমার এসব বৃত্তান্ত শুনে মোটেও বিস্মিত হইনি'- রাওতাস বলল- “এসব রাজপরিবারগুলোর নিত্যদিনকার ঘটনা । একজনের স্ত্রী আরেকজনের রক্ষিতা হয় । রাজার ছেলে রাজার অন্য স্ত্রী বা রক্ষিতাদের সঙ্গে সম্পর্ক গড়ে । আমি তো বরং একটু এগিয়ে একথাটিও বলতে চাই যে, রাজা-বাদশাদের পরাজয়ের নেপথ্য দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।