অনিঃশেষ আলো $ ২৩২ “সামনের দুই আরোহীর যেজন ডান দিকে আছে, সে-ই খালিদ ইবনে অলীদ*_ রাওতাস বলল- 'বামদিকের জন ইয়াজ । আমি তার নামটা পুরো জানি না । এও সেনাপতি । এত দূর থেকে আপনি খালিদ ইবনে অলীদ-এর মুখ দেখতে পাবেন না। কাছে থেকে দেখলে শক্র হওয়া সত্বেও আপনি তার ভক্ত হয়ে ষাবেন এবং বলতে বাধ্য হবেন, খোদা এই লোকটার মুখে অপূর্ব এক প্রভাব ভরে দিয়েছেন । দেখবেন, এই লোকটার মুখে যেন তার আত্মার দীপ্তি চমকাচ্ছে। আপনি তার জন্য পাগল হয়ে যাবেন । এ সেই সমরনায়কদের একজন, যারা শুধু জয়ী হতে জানেন-_ পরাজয় নামটির সঙ্গেও পরিচিত থাকেন না ।" “তার মানে কি এই যে, খালিদ ইবনে অলীদ হালব জয় করে নেবেন? লিজা জানতে চাইল । “আমি আপনার মনোবল, ভাঙতে চাই না'- রাওতাস বলল- 'আমব্রা জীবনের ৰাজি লাগাব । কিন্তু একথাটা নিশ্চিত করেই বলা' যায় যে, হালব ব্রক্ষা করতে হলে আমাদের এই নগরীর অর্ধেক মানুষের জীবন উৎসর্গ করতে হবে । সুযোগ পেলেই আমরা বাইরে বের হয়ে আক্রমণ চালাব ।' রাওতাস বলতে থাকল | লিজার অবগতির জন্য বলল, অনেক কিছুই হতে পারে । আসলে কী যে ঘটবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না । লিজাকে সে অবস্থার পূর্ণ বিবরণ দিয়ে যাচ্ছিল । লিজা বাইব্রে থেকে চোখ সব্রিয়ে এনে রাওতাসের সুখের উপর নিবদ্ধ করল | লোকটাকে সে নয়নভরে দেখে নিল । তারপর মাথা থেকে পা পর্যস্ত নিরীক্ষা করল ৷ লিজার দু-ঠোটের ফাকে এমন একটি মুচকি হাসি ফুটে উঠল, যার মাঝে পিপাসার মতো কিছু একটা ছিল । লিজা কোনো চিন্তা বা কোনো বাসনা ব্যতিরেকেই রাওতাসের একটা বাহু ধরে ফেলল এবং তাকে এই ক্ষুদ্র বুর্জ থেকে সরিয়ে আনল । রাওতাস তার সঙ্গে পালিত পশুর মতো হাটতে লাগল । সং সক রাওতাসের বয়স ত্রিশ থেকে চলিশের মধ্যে । একজন সুদর্শন পুরুষ । লিজার চেয়ে তিন-চার বছরের ছোট | রাজপরিবারের সদস্য এবং একজন উধ্বতন সামরিক অফিসার | এস্নিস-ইউকেলিসের মতোই পিপাসাকাতর | রাজপরিবারের সদস্য বলে লিজার প্রতি তার শ্রদ্ধাবোধ আছে । লিজা রোমসম্ত্রট হেরাকল-এর স্ত্রী ছিল । “ওই দেখুন'- রাওতাস হঠাৎ দীড়িয়ে গিয়ে বাইরে অবরোধের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল- “একটি অশ্বারোহী ইউনিট চলে যাচ্ছে । হতে পারে, তার স্থলে নতুন তাজাদম বাহিনী আসবে । কিন্তু আমার মনে হচ্ছে, মুসলমানরা অবরোধ আন্তে-আস্তে তুলে নিচ্ছে । অন্তত এক হাজার অশ্বারোহী মুজাহিদ সেনাপতি খালিদ ইবনে অলীদ (রা.)-এর নির্দেশে অবরোধ থেকে বেরিয়ে একদিকে চালে যাচ্ছিল । রাওতাস ও লিজা ওদিকে ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।