অনিঃশেষ আলো $ ২৩১ এগুতে লাগল । যেসব লোক তাকে চেনে, তারা কপালে হাত ঠেকিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে । তার ঘাড়টা এই ভেবে মোটা হয়ে গেল, মাথাটা উঁচু হয়ে গেল যে, আমি এই নগরীর সেনাপতির স্ত্রী । ওথানে এস্থনিসই একমাত্র সেনাপতি, যে কিনা একটি অসংগঠিত বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করছে । লিজার আপন কাধের উপর কারও হাতের পরশ অনুভব করল । দীড়িয়ে পেছনের দিকে তাকাল । লোকটা রাওতাস । লিজার মুখটা আচমকা জুলজ্বল করে উঠল । মুখে অপূর্ব এক হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, পরিস্থিতি কেমন? অবরোধ ব্যর্থ করা যাবে বলে মনে হচ্ছে? নগরীর শঙ্কা কতখানি দূর হলো? “অবরোধ তো আমরাই ধরে রেখেছি'- “রাওতাস উত্তর দিল- “কিন্তু বলতে দ্বিধা নেই যে, আমরা আসলে আত্মপ্রবঞ্চনার জালে আটকা পড়েছি। মুসলমানদের সেনাপতি হলেন খালিদ ইবনে অলীদ । আপনার জানা নাও থাকতে পারে, আমি সম্রাট হেরাকল-এর গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা । আমি বেশ বদল করে মুসলমানদের ছাউনিটা একচন্কর ঘুরে এসেছি এবং খালিদ ইবনে অলীদকে কাছে থেকে দেখেছি । শাম থেকে আমাদের বাহিনীর পা এই সালারই উপড়ে দিয়েছিল । তাও আবার এমনভাবে যে, আমরা কোথাও একদণ্ডের জন্য দীড়াতেই পারলাম না। “এই নামটা আমিও শুনেছি'- লিজা বলল- “আমি হেরাকলকে বলতে শুনেছি, খালিদ ইবনে অলীদ লোকটাকে যদি হত্যা করতে পারি, তা হলে আমি মুসলমানদের শুধু শাম থেকেই নয়- আরব থেকেও তাড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে মারব ।' “আপনি সব জানেন না'- রাওতাস বলল- “খালিদ ইবনে অলীদকে হত্যা করাবার জন্য দুবার চার-চারজন করে লোক প্রেরণ করা হয়েছিল । তারা মুসলমানদের বেশ ধরেই গিয়েছিল এবং আরবিও আরবদেরই মতো বলতে পারত । আমার দৃঢ় বিশ্বাস ছিল, মুসলমানরা ধরতেই পারবে না, এরা তাদের লোক নয়। কিন্তু তাদের একজনও ওখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি । সব কজনই ধরা পড়েছে এবং খুন হয়েছে । দুটি দলেরই আলাদা-আলাদা চমকপ্রদ কাহিনী আছে। সেই খালিদ ইবনে অলীদ এই অবরোধে সেনাপতিত্ব করছে। লোকটার দুর্গ ভাঙার ও দুর্গ জয় করার বিশেষ দক্ষতা আছে ।' বলতে-বলতে রাওতাস থেমে গেল এবং বাইরের দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, “ওই দেখো..আসো আমি তোমাকে খালিদ ইবনে অলীদকে দেখাচ্ছি ।" রাওতাস লিজাকে প্রাচীরের বুরুজের কাছে নিয়ে গেল। দূরে একক্থানে দুজন অশ্বারোহী সামনে-সামনে আর আট-দশজন অশ্বারোহী তাদের পেছনে-পেছনে যাচ্ছিল। দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।