Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ২৩০ লিজা চাকরানীর কথা পূর্ণ হতে দিল না এবং হো-হো হেসে উঠল । চাকরানী বলা বন্ধ করে লিজার মুখের দিকে তাকিয়ে রইল । কিছুক্ষণ পর আবার বলতে শুরু করল । জানাল, নগরীর কেউ-কেউ বলছে, আমাদের যোদ্ধারা বাইরে বের হয়ে মুসলমানদের উপর হামলা চালাবে । তবে অনেকে একথাও বলছে যে, আপস করে মুসলমানদের সঙ্গে শক্রতার অবসান করা হবে এবং তাদের জন্য দুর্গের ফটক খুলে দেওয়া হবে । তারা বলছে, মুসলমানরা বড়ই সঙ্জন মানুষ | যখনই যে-নগরী জয় করে, ওখানকার নাগরিকদের সঙ্গে খুবই ভালো আচরণ করে । লিজার মুখের অন্রহাসি পলকের মধ্যে মুচকি হাসিতে গুটিয়ে এল । চাকরানীর কথাগুলোকে সে একবিন্দুও গুরুত্ব দিল না এবং এমনভাবে শুনতে থাকল, যেন চাকরানী কোনো মজার কথা শোনাচ্ছে । লিজা ঝটপট খাওয়া শেষ করে উঠে বাইরে বেরিয়ে গেল। অবরোধের হট্টগোল নগরীর ভেতর থেকেও শোনা যাচ্ছিল । আরও একটি রাত কেটে গেল। নগরীর যেসব লোক নগরীর প্রতিরক্ষার জন্য পাচিলের উপর দন্ডায়মান ছিল, তারা ক্ষণে-ক্ষণে ধ্বনি তুলছিল আর মুসলমানদের হুঙ্কার দিচ্ছিল । তাদের উদ্যমতা ও মনোবল বাহ্যত তরতাজা বলেই প্রতীয়মান হচ্ছিল । লিজা আনমনাভাবে ধীরপায়ে হাটতে লাগল । বিশেষ কোথাও যাওয়ার মানসে বের হয়নি লিজা | নগরীর মহিলারা তাকে চেনে, এ তাদের সেনাপতির বউ । একস্থানে মহিলারা তাকে ঘিরে ধরল । তাদের চেহারায় খানিক আতঙ্কের ছাপ । হাসি নেই, উচ্ছ্বাস নেই । কয়েকজন জানতে চাইল, অবরোধ আর কতদিন থাকবে? এই নগরীটি কি এভাবে অবরুদ্ধ হয়েই থাকবে? আমরা কি মুক্তি পাব না? সহসা লিজার সম্ষিৎ ফিরে এল, যেন এতক্ষণ ঘুমুচ্ছিল আর এইমাত্র কারও ঠেলা খেয়ে সজাগ হয়ে গেছে । সে মহিলাদের সম্ভবপরিমাণ সাস্ত্না দিল এবং তাদের মনোবল এতখানি চাঙ্গা করে তুলল যে, এমনও বলল, তোমরাও যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও । লিজা বলল, আমরা অবরোধ দীর্ঘ হতে দেব না এবং শিগগিরই বাইরে বের হয়ে মুসলমানদের উপর জোরদার আক্রমণ চালানো হবে । একজন সেনাপতির স্ত্রী হিসেবে লিজা এমন তেজস্বী কথাবার্তা বলল যে, মহিলাদের মনের ভীতি দূর হয়ে গেল । কয়েকজন বলল, আমরা পুরুষদের মতো লড়াই করব এবং মুসলমানদের অবরোধ ব্যর্থ করে দেব । লিজার নিজের চিন্তা-চেতনায়ও কিছু পরিবর্তন এসে পড়ল । সে সামনের দিকে হাটতে শুরু করল । কিছুক্ষণ পর লিজা পাচিলের উপর পৌঁছে গেল | দেওয়াল এতটা চওড়া যে, তার উপর চার-পাঁচজন মানুষ পাশাপাশি অনায়াসে হাটতে পারত । কিন্তু এক্ষণে মানুষের এতটাই ঠাসাঠাসি ভিড় যে, হাটার জন্য কোনোই পথ নেই । নগরীর প্রায় সব মানুষ এখন পাঁচিলের উপর দীড়ানো | এই ভিড়ের মধ্যেই লিজা পথ রচনা করতে-করতে দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।