Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ২৩ আমর ইবনে আস তার এক সাথীকে সঙ্গে নিয়ে নিলেন এবং পরদিনই শাম্মাসের কাছে চলে গেলেন ৷ জানালেন, আমি তোমার সঙ্গে ইস্কান্দারিয়া যেতে প্রস্তুত আছি। দুজনে রওনার দিন-ক্ষণ ঠিক করে নিলেন। সেযুগে সুয়েজ খালের অস্তিত্ব ছিল না । ফলে আরব থেকে স্থল পথেই মিসর যাওয়া যেত । আবার ইস্কান্দারিয়া যেতে নৌপথও ছিল। কিন্তু এরা কোন পথে গিয়েছিলেন স্থলপথে, নাকি নৌপথে- বলা সম্ভব নয়। ইতিহাস শুধু এটুকুই লিখেছে যে, আমর ইবনে আস তার এক সঙ্গীকে নিয়ে শাম্মাসের সঙ্গে ইস্কান্দারিয়া পৌছে গিয়েছিলেন । বাইতুল মুকাদ্দাস থেকে ইস্কান্দারিয়ার দূরত্ব পাচ কিলোমিটার । ইস্কান্দারিয়া নগরীর জীকজমক ও রূপ-সৌন্দর্য দেখে আমর ইবনে আস থ বনে গেলেন । এতিহাসিকগণ লিখেছেন, নগরীটা দেখে আমর ইবনে আস অলক্ষে বলে উঠেছিলেন, 'শাম্মাস! এমন শহর আর এত বিত্ত তো আমি কখনও স্বপ্নেও দেখিনি! তোমাদের এত সম্পদ! তোমাদের এত সুখ!” এঁতিহাসিকগণ একটি ঘটনা লিখেছেন । কাহিনীটি যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয় । সে-সময় ইস্কান্দারিয়ায় একটি উৎসব পালিত হচ্ছিল । উৎসবটি কীসের ছিল, ইতিহাসে তার উল্লেখ নেই । নগরীর সাধারণ মানুষই নয় শুধু- রাজপরিবারের সদস্যবর্গ এবং উজির-আমিরগণও তাতে অংশগ্রহণ করেছিলেন । অশ্বচালনা, তরবারিচালনা, তিরন্দাজি ও কুস্তি প্রতিযোগিতাও হচ্ছিল । সবাই উন্নতমানের পোশাক পরিধান করে উৎসবে এসে যোগ দিয়েছে শাম্মাস আমর ইবনে আসকেও রেশমি পোশাক পরিধান করিয়ে উক্ত মেলায় নিয়ে গেল । আমর ইবনে আস লক্ষ করলেন, রাজপরিবারের সদস্যবর্গ ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে শাম্মাসের বেশ পরিচিতি ও মর্যাদা আছে। সেদিন উক্ত মেলার বিশেষ একটি অনুষ্ঠান পালিত হচ্ছিল । সাধারণ দর্শনার্থীদের জন্য বৃত্তাকারে দীড়ানোর আলাদা জায়গা করা হয়েছে। রাজপরিবারের সদস্যদের বসার জন্য সামনে গ্যালারি তৈরি করা হয়েছে । জনতার ভিড়ের মধ্যকার ফাকা জায়গাটায় একব্যক্তি দীড়িয়ে আছে । তার এক হাতে একটা সোনালি বল। সে বারবার সর্বশক্তি ব্যয় করে বলটাকে উপর দিকে ছুড়ে মারছে আর সেটা উপরে উঠে আবার নিচে মাটিতে পড়ে যাচ্ছে । শাম্মাস আমর ইবনে আসকে জানাল, এই উৎসব যখনই পালিত হয়, তখন এই অনুষ্ঠানটি অবশ্যই অনুষ্ঠিত হয় । একজন চোখদুটো বন্ধ করে বলটা উপর দিকে ছুড়ে মারে | তাদের বিশ্বাস হলো, এই বল যার কোনো এক বাহুতে গিয়ে পতিত হবে, সে রাজার আসনে অধিষ্ঠিত না হয়ে মৃত্যুবরণ করবে না। দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।