অনিঃশেষ আলো $ ২২৯ গেল । লিজা ঘুমস্ত এস্থনিসকে দেখল | মনে হলো, লোকটা মরে গেছে । তার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে অনেকক্ষণ তাকিয়ে থাকল । প্রতীয়মান হলো, স্বচ্ছ নির্মল পানির একটি কৃপ ছিল, যেটি হঠাৎ শুকিয়ে গেছে। আপন গর্ভজাত সন্তান ইউকেলিস, যার পানে তাকিয়ে-তাকিয়ে এতটা কাল বেঁচে আছে লিজা, যার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে রেখেছিল, সেও এখন আগের মতো মায়ের খৌজ নেয় না । একটানা দুদিন, তিন দিন ঘরের বাইরে সময় কাটায় । আচমকা একদিন আসে আর মাকে এটা-ওটা সাস্ত্রনা দিয়ে হনহন করে চলে যায়। এস্থনিস বলত, সে যিশুখিস্টের রাজত্ব প্রতিষ্ঠা করবে। কিন্তু ইউকেলিসের স্বপ্ন ভিন্ন । সে মেতে আছে তার পিতা হেরাকল ও ভাই কুস্তন্তিনকে হত্যার রাজনীতিতে । প্রতিশোধের অনল দাউ-দাউ করে জ্বলছে তার হৃদয়ে । সুযোগ পেলেই কাজটা করে ফেলবে সে । লিজারও তার জন্য এখন তেমন কোনো ভাবনা নেই । ছেলেটা যাতে অপঘাতে মারা না যায়, সেজন্য তাকে যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখবে এমন কোনো চিস্তা-ই লিজার মাথায় আসেনি । তার যত ভাবনা কেবলই এস্থনিসকে ঘিরে । এস্কনিসকে তার খুবই প্রায়োজন । সক ৯ পর দিন সকালে সে-সময় লিজার ঘুম ভাঙল, যখন সদ্য-উদিত প্রভাতসূর্ষের কিরণমালা দুর্গের পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছে । লিজা শয্যা ত্যাগ করে উঠল এবং সবগুলো কক্ষ ঘুরে-ঘুরে দেখল । ঘরে এস্থনিসও নেই, ইউকেলিসও নেই। এই না-থাকাটাই নিত্যদিনকার নিয়ম । কিন্ত আজ সে নিজেকে বড় বেশি একা অনুভব করল । চাকরানী নাশতা এনে রাখল । লিজা নাশতা খেতে বসল । চাকরানী তার সম্মুখে মেঝেতে বসে পড়ল । “খোদা আপনাকে আরও বেশি সম্মান দান করুন রানী!- চাকরানী বলল- “আমি অধম জানতে পারি কি, এই অবরোধ কবে উঠবে? আপনার তো জানা আছে নিশ্চয় । নগরীতে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে । পানির সংকট এখনও দেখা দেয়নি বটে; কিন্তু শুধু পানিতে তো আর জীবন চে না ।' “ভয়ের কোনো কারণ নেই'- লিজা ভগ্নমনে বলল- “অবরোধ শিগগিরই উঠে যাবে । আর যদি তারা প্রত্যাহার না করে, তা হলে আমাদের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাবে ।' “আপনাকে গির্জায় কখনও দেখিনি!'- চাকরানী বলল- "গির্জায় প্রতিদিনই আমাদের বিজয় আর মুসলমানদের পরাজয়ের প্রার্থনা হয় । পাদরি বলছেন, তোমরা পাপ থেকে ফিরে আসো; এটি বিরাট এক আপদ, যা কিনা আমাদের পাপেরই কারণে আমাদের উপর আপতিত হয়েছে । আচ্ছা রানী! আমরা গরিবরা কী পাপ করেছি...?' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।