Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৮ তার ফলাফল এই দীড়াল যে, লিজার মাঝে পাশবিক চেতনা ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। লিজা নিজেও যুবতী ছিল এবং তার একজন যুবক সঙ্গীর প্রয়োজন ছিল । এই আবেগময় অবস্থার মাঝে লিজা এমন একটি অগ্নিপর্তে পরিণত হয়ে গেল, যার মুখটা বন্ধ ছিল এবং লাভা বাইরে বের হতে ছটফট করছিল । এস্থনিস ছাড়া যদি সে আর কাউকে কাছে পেত, তা হলে তাকেই হাত বাড়িয়ে বরণ করে নিত । ঘটনাচক্রে এস্নিস তার হাতের কাছে এসে পড়ল আর অমনি লিজা ছো মেরে তাকে নিয়ে নিল। পরে যখন দেখল, সহজেই তার সঙ্গে মিলিত হওয়া যায়, তখন ধরে নিল, এ-ই আমার বর | এখন তো তার পুত্র ইউকেলিসও মেনে নিয়েছে, তার জনক হেরাকল নন- এস্থনিস | রাজা-বাদশাদের স্ত্রীগণ ও তাদের হেরেমের নারীদের মাঝে জাতীয় চেতনা বলতে কিছু থাকত না। দেশপ্রেম শব্দটির সঙ্গে তাদের কোনো পরিচয় থাকত না। অন্য কোনো দেশ তাদের দেশের উপর আক্রমণ করবে করুক | দেশজয়ের পাশাপাশি তাদেরও দখল করে নেবে নিক | ভিন দেশের কোনো সেনাপতি বা রাজপুত্র তাদের সঙ্গে করে নিয়ে যাবে যাক । এসব ছিল তাদের গাসহা ব্যাপার ৷ জয়-পরাজয়ের সঙ্গে তাদের কোনোই সম্পর্ক থাকত না । লিজাও এ-জাতীয় নারীদের একজন ছিল । সে-সময় প্রয়োজন তার হালবের ছিল না- ছিল এস্থনিসের এবং এই প্রয়োজনটা ছিল তার অত্যধিক তীব্র ৷ হেরাকল-এর মতো এস্থনিসও তাকে ছুড়ে ফেলতে পারে এমন ভাবনা তার মনের মণিকোঠায়ও উদয় হয়নি । সে এস্নিসের মাঝে আপন আবেগের উত্তাপ তৈরি করার চেষ্টা করল । কিন্তু এস্নিস তখন তার সেই আবেগময় স্তর থেকে অনেক উপরে বিরাজ করছিল । সে লিজাকে বিতাড়িত করেনি বটেঃ তবে লিজা তার পাশে এসে বসুক, তাও মেনে নিতে সম্মত ছিল না। বলল- 'এই রাজত্ব না-জানি কবে প্রতিষ্ঠিত হবে । কিন্ত আমি দেখতে পাচ্ছি, তুমি এখনই স্ম্বাট হেরাকল হয়ে গেছ । আমার সঙ্গে বসে তুমি আগের মতো কথাটি পর্যস্ত বল না।' এস্থনিস খুবই ক্লান্ত ছিল। অবরোধের ফলাফল শেষ পর্যস্ত কী দাড়াবে এই ভাবনায়ও সে বেজায় অস্থির ও উত্ককপ্িত । অবরোধ ব্যর্থ করে মুসলমানদের এখান থেকে কীভাবে তাড়ানো যাবে এই চিন্তা সব সময় তার মস্তিষ্ককে ঘিরে রাখছে । একটি দন্ডও স্বস্তির নিঃশ্বাস ফেলা তার সম্ভব হচ্ছে না । ফলে এস্নিস লিজার প্রতি সেই মন নিয়ে অভিনিবেশ করতে পারল না, যেটির সে প্রত্যাশী ছিল । লিজার আবেগ ও আবেদনময় বক্তব্যের কোনো এক ফাঁকে এস্নিস গভীর নিদ্রায় তলিয়ে দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।