অনিঃশেষ আলো $ ২২৭ “লিজা!'- এস্নিস শষ্যা থেকে উঠে বসতে-বসতে মুখে বিস্ময় ফুটিয়ে বলল- “এ তুমি কী বললে লিজা! আমার তো এঁকান্তিক কামনা, আমি ঘরে এলে তুমি প্রথম কথাটি জিজ্ঞেস করবে, অবরোধ কবে উঠছে কিংবা বিজয়ের কোনো লক্ষণ চোখে পড়ছে কি-না? তোমার কথায় তো মনে হচ্ছে, পরিস্থিতি একদম স্বাভাবিক এবং এখানে কোনোই সমস্যা নেই । আরে, আমার তো এই একটি বিষয় ছাড়া আর কোনো ভাবনা-ই মাথায় জাসছে না! লিজার বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল । কপালের চামড়ায় তার ভাজ পড়ে গেল । ব্যাপারটা এস্বনিসের অগোচর রইল না। এস্থনিস গতীর নয়নে লিজার পানে তাকাল । দেখল, লিজার চোখে অন্য এক মাদকতা বিরাজ করছে । সেই মাদকতা আর লিজার মুখাবয়বে পরিস্ফুটিত আবেগের সঙ্গে এস্থনিস ভালোভাবেই পরিচিত | দুজনের মধ্যকার সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। একজন আরেকজনের জন্য পাগলপারা ৷ “লিজা।'- এছ্্নিস বলল- চৈতন্যে আসো এবং বাস্তবতা দেখো । এটি রোমঞ্চ করার সময় নয় । কল্পনা করো; আমরা যদি যুদ্ধে হেরে যাই, তা হলে আমাদের আর কোনো আশ্রয় থাকবে না । এখান থেকে পালিয়ে আমরা যাবটা কোথায়? বনু তাগলিবের মতো শক্তিশালী কবিলা আরও কয়েকটি কবিলাসহ মুসলমানদের আনুগত্য মেনে নিয়েছে । এমতাবস্থায় ঘর ছেড়ে বের হয়ে আমার মতো তোমারও যুদ্ধে অংশগ্রহণ করা দরকার | আচ্ছা লিজা, তুমি কি এই গোত্রগুলোর মেয়েদেরকে যুদ্ধের জন্য তৈরি করতে পার না? এস্থনিস লিজাকে পুরোপুরি বুঝতে পারেনি । মহিলা তার সঙ্গে যে-বন্ধৃত্ব গড়ে তুলেছিল, তা ছিল শুধুই শারীরিক | লিজা তাকে কেবলই দৈহিক তৃষ্তা নিবারণের জন্য সুহৃদ বানিয়েছিল । সম্রাট হেরাকল-এর হেরেমের এক নারী ছিল লিজা । সে জানত রাজ-রাজড়াদের প্রাসাদণ্ডলোতে নারীরা কোন কাজে ব্যবহৃত হয় । এই দৃশ্য লিজা ইরানের রাজপ্রাসাদেও €দখেছে, হেরাকলকের ওখানেও প্রত্যক্ষ করেছে । লিজা অসাধারণ সুন্দরী মেয়ে জন্মদাতা পিতা তাকে একটি সম্মোহক প্রতারণায় পরিণত করে হেরাকল-এর প্রাসাদে ঢুকিয়ে দিয়েছিল যে, যাওঃ রূপের জাদুজালে ফাঁসিয়ে তাকে বিষ পান করিয়ে পালিয়ে এসো । কিন্ত রোমের রাজপ্রাসাদে প্রবেশ করে লিজা নিজেই হেরাকল-এর জালে আটকে গেল এবং তার স্ত্রী হয়ে গেল। হেরাকল-এর প্রাসাদে এসেছিল সে একটি বিষধর নাগিনী হয়ে । কিন্তু হেরাকলকে দেখে, তার আবেগ ও চেতনা ছারা প্রভাবিত হয়ে সাপিনী থেকে সে মানুষে পরিণত হয়ে গেল। তার মাঝে চেতনারা সজাগ হয়ে উঠল এবং নিজেকে আপন পছন্দের একজন পুরুষের কাছে সপে দিল । কিন্তু অল্প কদিন পরই হেরাকল তার এই চেতনাটিকে পিষে ফেলল এবং তাকে তার নারীগুদাম হেরেমের মাঝে ছুড়ে ফেলল । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।