অনিঃশেষ আলো $ ২২৬ নিয়েছিল, যখনই সে পাচিলের উপর উঠত কিংবা নিচে ঘোরাফেরা করত, তখনই যাকেই কাছে পেত এবং কথা বলার সুযোগ পেত, বোঝাতে চেষ্টা করত, আমরা যিশুধিস্টের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছি। কাজেই শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে । এরূপ আবেগময় ও উত্তেজনাকর কথা বলে-বলে সে মানুষের মনোবল চাঙ্গা করার চেষ্টা করত । কয়েক রাত কেটে যেত, মায়ের কাছে যাওয়ার সময়ই সে পেত না । সস সং এস্থনিস, ইউকেলিস ও লিজা একঘরে থাকত | রাওতাসের বাসগৃহ আলাদা । অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন একটি একতলা ঘর । রাওতাস দু-চার দিন পর-পর লিজার ঘরে আসছে । তার এই আগমন নিতান্তই প্রথাগত । আসা দরকার তাই আগমন | হালব অবরুদ্ধ হওয়ার পর থেকেই রাওতাস লিজার কাছে আসা একদম কমিয়ে দিয়েছে । কারণ, এখন তাকে দিন-রাত অবিশ্রাম কাজ করে যেতে হচ্ছে । এটি এস্থনিসের বাসগৃহ। কিন্তু সেও এই ঘরে এমনতাবে আসছে, যেমন আসে রাওতাস । দুজনই সামরিক তৎপরতায় একটানা ব্যস্ত । ছুটোছুটি করে ঘাম ঝরিয়ে ফেলছে দুজনই | এই পাঁচিলের উপর তো এই নিচে, যেন উপর থেকে লাফিয়ে নেমে পড়েছে । দর্শকদের কাছে ভ্রম হচ্ছে, লোকগুলো সব সময় একই সঙ্গে সব জায়গায়ই থাকছে নাকি । এস্থনিস মাঝে-মধ্যে গভীর রাত করে ঘরে ফিরছে এবং ধপাস করে পালক্কের উপর এলিয়ে পড়ছে আর অমনি দু-চোখের পাতা বুজে আসছে । আবার অল্পক্ষণ পরই বিড়বিড়িয়ে জেগে উঠে হস্তদত্ত হয়ে বেরিয়ে যাচ্ছে । কিছু সময় ঘরে থাকলেও মনে হচ্ছে, সে ঘরে অনুপস্থিত । এস্নিস ও রাওতাস দুজনই কমান্ডার । তাদের অনুভূতি আছে, তারা যে- লোকগুলোর নেতৃত্ব দিচ্ছে, ওরা যুদ্ধ করতে জানে বটে; কিন্তু একজন সেনাপতির অধীনে সুশৃঙ্খলভাবে লড়াই করার অভিজ্ঞতা ওদের নেই। তারা কাবায়েলি সৈনিকদের নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং নিজেরা পাচিলের উপর উঠে ঘুরে-ফিরে দেখছে, মুসলমানরা ফটকের কাছে চলে এল কি-না । সেসঙ্গে তারা তরুণ-যুবকদের দুর্গ থেকে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করারও প্রশিক্ষণ দিচ্ছে। একরাতে এস্থনিস ঘরে এল এবং এসেই শুয়ে পড়ল । লোকটা অনেক পরিশ্রাস্ত ৷ লিজা অপেক্ষায় প্রহর গুনতে লাগল, লোকটা তার সঙ্গে কথা বলে কি-না । এস্নিস খানিক সতেজ হয়ে মুখ খুলল এবং লিজার দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধ ও অবরোধের আলাপ শুরু করল । লিজার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল । স্পষ্ট বোঝা যাচ্ছিল, এস্থনিসের এই আলাপ লিজাকে একটুও আনন্দ দিচ্ছে না । “আমার সঙ্গে আলাপের জন্য আর কোনো বিষয় কি তোমার কাছে নেই? এস্থনিসের চিরচেনা একটি ভঙ্গিতে লিজা বলল । লিজার কণ্ঠে আবেগ, অন্তরে পিপাসা । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।