Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ২২৫ হযরত খালিদ ইবনে অলীদ (রা.) নায়েব সালারগণ ও এক-দুবার গোটা বাহিনীকে বলেছিলেন, হালবকে নিজেদেরই নগরী মনে করুন। তাদের সাহস বৃদ্ধির জন্য তিনি অতিশয় আস্থার সঙ্গে বলেছিলেন, নগরীতে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ বাহিনী নেই। এরা বিচ্ছিন্নভাবে লড়াই করতে জানে কিংবা এলোমেলোভাবে ঝাপিয়ে পড়তে পারে । কিন্ত অবরোধের মাঝে দীড়িয়ে থাকা এবং অবরোধ ব্যর্থ করার সাধ্য ও যোগ্যতা এদের নেই । আপনারা ধরে নিন, ওরা আমাদের করতলগত এবং অতি অল্প সময়ের মধ্যেই ওরা আমাদের আনুগত্য মেনে নেবে কিংবা এমন কোনো বোকামি করে বসবে, যার ফলে তাদের পরাজয় অবধারিত হয়ে যাবে। হযরত খালিদ ইবনে অলীদ ঘুণাক্ষরেও জানতেন না, অবরুদ্ধ কাবায়েলিদের নেতৃত্ব রোমান ফৌজের একজন পলাতক সেনাপতির হাতে এবং তাকে পাশে থেকে সহযোগিতা দিচ্ছে রোমান বাহিনীরই আরেক অফিসার, যে কিনা সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসেছে । মুসলমান সালারদের এই তথ্যও জানা ছিল না, তাদের সঙ্গে সম্বাট হেরাকল-এর এমন একজন স্ত্রীও আছে, যে ইরানের রাজপরিবারের নারী ছিল এবং পরে এসে প্রতারণার মাধ্যমে হেরাকল- এর পরিবারে প্রবেশ করেছে । মুসলমানদের কাছে জিহাদের জযবা ও দীন-ঈমান ছিল । তীদের নিজস্ব একটা আদর্শ ছিল, যার থেকে তারা একবিন্দুও নড়তেন না। তার বিপরীতে দুর্গের ভেতরে যে-রোমান নেতারা ছিল, তাদেরও আদর্শ-সভ্যতা একটা ছিল বটে; কিন্তু প্রয়োজনের সময় এবং স্বার্থের প্রশ্ন দেখা দিলে সেই আদর্শ পরিত্যাগ করতে তাদের সময় লাগত না। দুর্গের ভেতরের অবস্থা খানিক এ-রকম ছিল- এস্থনিস আর রাওতাস রাতে বিছানায় পিঠ লাগাচ্ছে না । তাদের জন্য এটি একটি দুর্গরক্ষা কিংবা বড় নগরীর পতন রোধ করার যুদ্ধ নয় । এটি তাদের জীবন-মৃত্যুর লড়াই । এস্থ্‌নিস প্রত্যয় নিয়ে রেখেছিল, সে একটি খ্রিস্টান রাজ্যের ভিত রচনা করবে এবং আল-জাধিরার কাবায়েলি ব্রিস্টানদের একটি সামরিক শক্তির আদলে সংগঠিত করবে । এই পরিকল্পনা বাস্তবায়নে তার জন্য জরুরি ছিল, তাকে হালবের দখল ধরে রাখতে হবে । রাওতাস তার ডান হাত হয়ে তাকে সাধ্যপরিমাণ সহযোগিতা দিয়ে যাচ্ছে । হেরাকলপুত্র ইউকেলিসও তাদের সঙ্গে ছিল। কিন্তু ছেলেটা তরুণ ও প্রতিবন্ধী । একটা বাহু তার নেই । কিন্ত সে এক হাতেই লড়তে জানে । নেতৃত্বের যোগ্যতা তার এখনও গড়ে ওঠেনি । কিন্তু তারপরও সে নিজেকে একজন সেনাপতি মনে করত এবং এই পদমর্যাদাকে নিজের অধিকার জ্ঞান করত । কারণ, সে সম্রাট হেরাকল- এর পুত্র । সেও দিন-রাত সমানভাবে ছুটোছুটি করে ফিরছিল। হালব নগরী মুসলমানদের দ্বারা অবরুদ্ধ হওয়ার পর থেকেই এই রোমান তরুণ নিয়ম বানিয়ে অনিঃশেষ আলো-১ /১৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।