Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৪ তারপরও যদি অবরোধ না তোল, তা হলে আরও দশজনের মুন্ডুগুলো ধড় থেকে আলাদা করে ফেলব । 'না- না; অবরোধ তুলো না কিন্তু'- এক কয়েদি মুজাহিদ অত্যন্ত উঁচু গলায় চিৎকার করে অতিশয় জোরালো কণ্ঠে বললেন- “আমাদের মস্তক কর্তিত হতে দাও, আমাদের শহীদ হতে দাও । আমরা ঘর থেকে আল্লাহর পথে মাথা কাটাতেই বের হয়েছি । তোমরা অবরোধ প্রত্যাহার করো না । আল্লাহ তোমাদের সাহায্য করবেন । তোমরা দুর্গ জয় করতে সক্ষম হবে ।' সমস্ত কয়েদি মুজাহিদ- যাদের সংখ্যা কম-বেশি একশো ছিল- আল্লাহু আকবার ধ্বনি তুলল । সকলের মুখে একটি-ই দাবি, অবরোধ প্রত্যাহার করো না । দীনের স্বার্থে আমরা নিজেদের যে-কোনো পরিণতি বরণ করে নিতে প্রস্তুত আছি। বন্দি মুজাহিদদের প্রবল ঈমানি চেতনা ও আত্মত্যাগের এহেন প্রত্যয় বাইরের মুজাহিদদের অগ্নিশর্মা করে তুলল । সবাই একসঙ্গে, একযোগে তখনই দুর্গের উপর ঝাপিয়ে পড়তে উদগ্রীব হয়ে উঠলেন । কিন্তু সালারগণ পরম দক্ষতা ও দৃরদর্শিতার সঙ্গে তাদের নিয়ন্ত্রণে রাখলেন । হযরত খালিদ ইবনে অলীদ ও ইয়াজ ইবনে গানাম দুজনই সচেতন সেনানায়ক ছিলেন । তারা আবেগ দ্বারা তাড়িত হয়ে নয়- কুশলতা ও দৃরদর্শিতা দ্বারা লড়াই করতেন । এক-দুদিনের প্রচেষ্টার পরই হযরত খালিদ ইবনে অলীদ (রো.) নগরীতে অস্থিরতা ও বিশ্ভবলা তৈরি করতে সক্ষম হলেন । তিনি নগরীর ভেতরে সলিতাওয়ালা তির নিক্ষেপ করতে শুরু করে দিলেন । এগুলো হলো অগ্নিতির । এই তিরের কাজ হলো, কোথাও গিয়ে পতিত হয়ে সেখানে আগুন ধরিয়ে দেবে । কিন্তু পাচিলের উপর দিয়ে এই তির ভেতরে পৌঁছানো সহজ ছিল না। হযরত খালিদ ইবনে অলীদ নগরীর একদিকে খানিকটা উচু জায়গা পেয়ে গেলেন । তিরন্দাজ মুজাহিদগণ সেখানে দাড়িয়ে ভেতরে অগ্নিতির ছুড়তে শুরু করলেন । কিন্তু এই আক্রমণ তেমন ফলপ্রসূ হলো না । কারণ, নগরীর জনবসতি পাঁচিল থেকে এত দূরে ছিল যে, ও পর্যস্ত তির পৌঁছানো সম্ভব ছিল না| একটা মাঠে বিপুলসংখ্যক তাবু খাটানো ছিল । এটা উত্তান্ত শিবির । মুজাহিদগণ এই তাবুগুলোকে টার্গেট বানিয়েছিলেন । সস হযরত খালিদ ইবনে অলীদ ও ইয়াজ ইবনে গানাম- দুই সেনাপতির একজনেরও জানা ছিল না, দুর্গের ভেতরের অবস্থা কী। ভেতরে কোনো মুসলমান গোয়েন্দা ছিলও যদি তারা বাইরে আসতে পারছিল না এবং বাইরে থেকেও কাউকে ভেতরে পাঠানো যাচ্ছিল না। প্রাচীরের উপর যেসব কাবায়েলি তির-ধনুক-বর্শা নিয়ে দণ্ডায়মাণ ছিল, আজও তাদের প্রথম দিনকার মতোই সতেজ ও উদ্যমী মনে হচ্ছে । দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।