Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৩ এই বাহিনীটি যখন হালব গিয়ে পৌঁছুল, তখন হযরত খালিদ ইবনে অলীদ (রা.)- এর মতো ইতিহাসনির্মতা রণপতিও অনুমান করলেন, এই দুর্গ সহজে জয় করা যাবে না। প্রখ্যাত এতিহাসিক ওয়াকিদি লিখেছেন, দূর-দূরান্তের গোত্রগুলোর লড়াকু সদস্যরাও হালব এসে জড়ো হয়েছিল । কিন্তু মুসলমানরা যথাসময়ে ব্যাপারটি বুঝতে পারেননি । নগরীতে কারা প্রবেশ করছে, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা-ই তারা অনুভব করেননি । মুসলমানরা তাদের শরণার্থী মনে করছিলেন এবং লক্ষ রাখা আবশ্যক মনে করছিলেন, যেন তাদের এখানে থাকতে কোনো প্রকার কষ্ট না হয়। কিন্তু এখন সেই লোকগুলোই দুর্গের চারদিকের পাচিলের উপর তির-ধনুক ও বর্শা হাতে নিয়ে দাড়িয়ে আছে । তাদের সংখ্যা এত বেশি যে, তাদের ফাক গলে বাতাসও অতিক্রম করতে পারছে না । হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর সৈন্য চার হাজার । তিনি পাচিলের উপর দন্ডায়মান বিদ্বোহীদের উপর তির ছুড়লেন । কিম্তু উপর থেকে যে-তিরগুলো এল, তার সম্মুখে তার তিরন্দাজরা দীড়াতেই পারলেন না। হযরত খালিদ ইবনে অলীদ (রা.) সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে আরও একজন দূত পাঠিয়ে দিলেন যে, এখানে আরও সৈন্য প্রয়োজন । কারণ, দুর্গ খুব মজবুত এবং প্রতিরক্ষাও বেশ শক্ত । পরিস্থিতি নাজুক ও ভয়াবহ বলেই অনুমিত হচ্ছে। আবু উবায়দা (রো.) সালার ইয়াজ ইবনে গানাম (রো.)কে পাঁচ হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে হালব পৌঁছে যেতে আদেশ করলেন । এই বাহিনী ঝটপট প্রস্তুত হয়ে অতিশয় দ্রনতগতিতে রওনা হয়ে গেল। হযরত খালিদ ইবনে অলীদ (রা.) দুর্গভাঙা ও দুর্গজয়ে বেশ পারদর্শী ছিলেন | এ- কাজের জন্য তিনি একটি জানবাজ দল তৈরি করে রেখেছিলেন ৷ ইসলামের ইতিহাসের এই মহান সেনাপতি অবরোধকে দীর্ঘতা দানের পক্ষপাতী ছিলেন না। ওয়াকিদি লিখেছেন, কিন্তু এই অবরোধ খুব দীর্ঘ হয়ে গিয়েছিল | দুজন ইউরোপীয় এঁতিহাসিক লিখেছেন, খালিদ ইবনে অলীদ এতটাই ক্ষিপ্ত ছিলেন যে, তিনি অবরোধ দীর্ঘ হতে দিলেন না। বরং এমন-এমন কৌশল অবলম্বন করলেন যে, খ্রিস্টান গোত্রগুলো তার ফাঁদে এসে পড়েছিল । এস্থনিস একটা কৌশল আটল । অবরোধের তৃতীয় কি চতুর্থ দিন আটক সব কজন মুজাহিদকে দুর্গের পাঁচিলের উপর পাশাপাশি দীড় করিয়ে দিল। সকলের হাত পিঠমোড়া করে বীধা। পাচিলের উপর দীড়িয়ে সে ঘোষণা দিল, অনতিবিলম্বে অবরোধ তুলে নাও । আমরা বেশি সময় অপেক্ষা করব না। তোমাদের এই লোকগুলো থেকে প্রথমে দশজনের মাথা কেটে তোমাদের দিকে ছুড়ে মারব । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।