অনিঃশেষ আলো $ ২২২ ইউকেলিস মুখে কোনো উত্তর দিল না। মেয়েটিকে টেনে নিজের সঙ্গে লাগিয়ে কাজে-কর্মে নিশ্চয়তা দিল, আমি কোনোদিনই তোমাকে ভুলব না। আমি যত উপরেই উঠি-না কেন, তোমাকে ছাড়া আমি থাকতে পারব না। ইউকেলিস মেয়েটিকে আলিঙ্গনাবদ্ধ করে এমনভাবে চাপ দিল, যেন তার পাঁজরের হাড়গুলো সব ভেঙে ফেলে তাকে নিঃসংশয় করতে চাইছে, কোনো অবস্থাতেই আমি তোমার হাতছাড়া হব না ।' নস সং এস্নিস যুদ্ধ শুরু করার জন্য যে-রাত নির্ধারণ করেছিল, সে-রাতেই কাবায়েলিরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সেই মুজাহিদদের কাবু করে ফেলল, যারা দুর্গে অবস্থানরত ছিলেন । তারা যিনি যেখানে ছিলেন, সবাই নিশ্চিন্তমনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। যে-কজন কাবায়েলিকে এ-কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তারা এস্নিস ও রাওতাসের নির্দেশনা ও প্রশিক্ষণ অনুসারে যার-যার জায়গায় পৌঁছে গেল এবং কোনো রকম মোকাবেলা করার সুযোগ না দিয়েই মুজাহিদদের আটকে ফেলল এবং তাদেরকে একটি মজবুত ফটকওয়ালা ঘরে বন্দি করে রাখল ৷ নগরীর প্রধান ফটকে দুজন মুজাহিদ পাহারায় নিয়োজিত থাকতেন । তারা কোনোভাবে টের পেয়ে গেলেন, নগরীতে বিদ্রোহ হয়ে গেছে এবং তাদের সঙ্গীরা আটক হয়েছেন । তারা ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেন । কিন্তু অপর কয়েকজন কাবায়েলি তাদের উপর আক্রমণ করে বসল । দুজনে জমে মোকাবেলা করলেন এবং আহত হয়ে ওখান থেকে বেরিয়ে এলেন । দুর্গ থেকে তিন মাইল দূরে একটি বসতি ছিল । তারা ওখানে পৌঁছে গেলেন এবং ওখান থেকে দুটি ঘোড়া নিয়ে তাতে আরোহণ করে একদিকে ছুটতে শুরু করলেন । ওখান মাইলবিশেক দূরে কানসারিন নগরী | হযরত খালিদ ইবনে অলীদ (রো.) তখন কানসারিনে ছিলেন । এটি একটি শক্ত দুর্গ এবং বেশ বড়সড় একটি শহর ৷ হযরত খালিদ ইবনে অলীদ (রা.) রোমানদের তাড়িয়ে দিয়ে এই শহরটি দখল করেছিলেন । উভয় মুজাহিদ আহত শরীর নিয়ে পরদিন কানসারিন পৌঁছে গেলেন এবং হযরত খালিদ. ইবনে অলীদ (রা.)কে সংবাদ জানালেন, হালবে বিদ্রোহ হয়ে গেছে । খালিদ ইবনে অলীদ (রো.) সিপাহসালার আবু উবায়দা (রা.)কে সংবাদ জানাতে একজন দূত পাঠিয়ে দিয়ে নিজে বাহিনী প্রস্তুত করে হালবের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন । হযরত খালিদ ইবনে অলীদ (ো.)-এর যুদ্ধাভিযান হতো প্রবল ঝড়ের গতিতে । তিনি বাহিনী নিয়ে আগে রওনা হয়ে গেলেন আর উট ও ষাড়ের গাড়িতে করে রসদ পেছনে আসছিল, যেদিকে তার কোনোই জক্ষেপ ছিল না। প্রয়োজন হলে তিনি পানাহার ছেড়ে দিয়ে ক্ষুৎ-পিপাসায় কাতর অবস্থায়ও গন্তব্যে পৌঁছে যেতে চেষ্টা করতেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।