Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২১ আমার এই হাতটা জন্মগতভাবেই এমন নিঙ্বর্মী ও শুষ্ক | সহসা মেয়েটির উজ্জল মুখ বিষগ্নতায় ভরে উঠল এবং চোখদুটো অশ্রুতে ছলছল করে উঠল । “আমি তোমাকে বরাবরই স্বপ্নে দেখি'- মেয়েটি বলল- “যখনই মনে ভাবনা আসে, আমি জীবনেও আর তোমাকে দেখতে পাব না, তখন অন্তরটা বেদনায় খা-খা করে ওঠে । তোমার মতো সচ্চরিত্রবান ও সদাশয় লোকদের আমি আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি । “আমি যাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম, ও আমার বড় ভাই ছিল'- ইউকেলিস বলল- “আমার একটা বাহু নেই । তারপরও তরবারি দ্বারা, বর্শা দ্বারা, কুড়াল দ্বারা দু-তিনজন মানুষের মোকাবেলা করতে পারি ।" “শুনেছি, তুমি নাকি রাজার ছেলে'_ মেয়েটি বলল- 'তিনি তো পালিয়ে গেছেন। তা তোমরা এখানে কী কাজে এসেছ? “আমি রাজত্বকে ছুড়ে ফেলে এসেছি'- ইউকেলিস বলল- “সেদিন আমি একা তোমার ইজ্জত রক্ষা করেছি । এখন তোমার কবিলার ইজ্জত বাচাতে এসেছি । এখন আমি এখানেই থাকব ।' এই মুহূর্তে মেয়েটির মুখে যে-প্রতিক্রিয়া ফুটে আছে, তাতে প্রতীয়মান হচ্ছে, তার স্বপ্নের শাহজাদা যে তার সম্মুখে দীড়িয়ে আছে, সে তার বিশ্বাসই হচ্ছে না। অন্য মেয়েগুলো খানিক দূরে সামান্য আড়ালে দাঁড়িয়ে-দীড়িয়ে এদের কার্যকলাপ অবলোকন করছিল । মেয়েটি পেছনপানে তাকিয়ে ওদের ইঙ্গিত করতেই ওরা চলে গেল আর কিছুক্ষণ পর ইউকেলিস ও মেয়েটি কূপের কিনারায় একটি ফুলশোভিত ঝাড়ের কাছে গিয়ে পাশাপাশি বসে পড়ল । তারা একজন অপরজনকে আপন- আপন বাহুতে জড়িয়ে ধরল । সেদিনের পর মেয়েটি ইউকেলিসের সঙ্গে একাধিকবার মিলিত হলো । মেয়েটি এক গোত্রপতির কন্যা । তার চলাফেরা অবাধ | ইউকেলিসের সঙ্গে দেখা করতে দিনেও আসছে, রাতেও আসছে । রাতে এসে দুজন দুর্গের পাচিলের উপর উঠে পায়চারি করছে। এখন যেন তারা দুজনে দুজনার হয়ে গেছে । ইউকেলিস তাকে অবহিত করেছে, তারা এখানে কী করতে এসেছে এবং কী করছে । মেয়েটি তাকে আকাশ থেকে নেমে আসা দেবদূত ভাবতে শুরু করেছে। “আমার মনের একটি সংশয় তুমি কীভাবে দূর করবে বলো'_ একরাতে পাচিলের উপর দুজন পাশাপাশি হাটতে-হাটতে মেয়েটি বলল- 'যে-রাজত্ব তোমরা প্রতিষ্ঠা করতে এসেছ, সেটি প্রতিষ্ঠিত হয়ে গেলে তুমি তো শাহজাদা হয়ে যাবে আর আমাকে ভুলে যাবে । তখন তোমার কাছে আমার কাছে কোনোই মর্যাদা থাকবে না! বলো এর সমাধান কী? দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।