অনিঃশেষ আলো $ ২২০ নেতারা এন্থনিসের প্রস্তাবে এত তাড়াতাড়ি সম্মত হয়ে গেল । ইউকেলিস এক কাবায়েলি মেয়েকে কুস্তস্তিনের হাত থেকে রক্ষা করেছিল । এমনকি এর জন্য সে তরবারি পর্যস্ত উত্তেলিত করেছিল । রক্ষীবাহিনীর এক অফিসার মধ্যখানে এসে না পড়লে দুই ভাইয়ের একজনকে নির্ঘাত প্রাণ হারাতে হতো । এদের একটি মেয়ের সম্রম রক্ষায় ইউকেলিস নিজের ও আপন ভাইয়ের জীবনের ঝুঁকি বরণ করে নিয়েছিল । আর এখন কিনা সে পিতার সঙ্গ ত্যাগ করে এবং রাজমহলের আয়েশ বিসর্জন দিয়ে এদের কাছে চলে এসেছে । সকল খিস্টান ইউকেলিসকে মর্যাদার চোখে দেখতে শুর করল । সস % লিজা প্রায়ই রাতের বেলা বের হয়ে দুর্গের পাচিলে উঠে ঘোরাফেরা করছে। ইউকেলিস একটি টগবগে তরুণ ছেলে । একটি ঘরে আটকে থাকা তো তার পক্ষে সম্ভবই নয় । আর এভাবে আত্মবন্দি হয়ে থাকবার দরকারই বা কী । এই নগরীতে যেকজন মুসলমান আছে, তাদের কেউই তাকে চেনে না। কাজেই ভয়ের কোনো কারণ নেই । একদিন ইউকেলিস নগরী ছেড়ে বেরিয়ে এল এবং বিনোদ ভ্রমণের উদ্দেশ্যে হাটতে-হাটতে একদিকে চলে গেল । ওদিকে সবুজের সমারোহ ছিল | চোখজুড়ানো বড়-বড়ু বৃক্ষরাজি ছিল । একজায়গায় টলটলে স্বচ্ছ পানির একটি কপ ছিল । সবুজে ভরা শস্যক্ষেতও ছিল । ইউকেলিস এই প্রাকৃতিক শোভা-সৌন্দর্য উপভোগ করছে আর পুলকিত মনে পা-পা করে হাটছে। হঠাৎ তার চোখে পড়ল, খানিক দূর থেকে চার-পাঁচটি মেয়ে হেসে-খেলে এদিকে আসছিল । কিন্তু ইউকেলিসকে দেখে তারা দীড়িয়ে গেল । ইউকেলিস তাদের পানে তাকাল । হঠাৎ একটি মেয়ে দৌড়ে তার কাছে চলে এল | ইউকেলিস মেয়েটিকে ঠিক চিনতে পারল না । “তুমি নিশ্চয় সেই লোক'- ছুটে এসে মেয়েটি লাজুক মুখে ইউকেলিসের সম্মুখে দীড়িয়ে গিয়ে বলল- “তোমাকে আমি জীবনেও ভুলতে পারব না। তুমি আমার ইজ্জত রক্ষা করেছ । তুমি না হলে সেদিন... ।' “সে আমার কর্তব্য ছিল'- ইউকেলিস মেয়েটিকে চিনে ফেলল এবং মিটিমিটি হেসে বলল- “আমার তো তোমার চেহারাটা মনেই ছিল না অতিশয় সরল-সহজ ও সুন্দরী একটি মেয়ে । সবে তারুণ্যের কোটায় পা পড়েছে। আবেগের আতিশয্যে মেয়েটি ইউকেলিসের হাতদুটো ধরে ফেলল । কিন্তু ধরেই অনুভব করল, লোকটার বা হাতটা ডান হাত থেকে অনেকটা ব্যতিক্রম । সে ইউকেলিসের হাতদুটো টেনে উপরে তুলে নিজের চোখের সঙ্গে লাগিয়ে চমো খেল । তারপর বাঁ হাতটা ভালোভাবে নিরীক্ষা করে দেখল । ইউকেলিস তাকে জানাল, দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।