অনিঃশেষ আলো $ ২২ “আরবের মানুষের বুদ্ধি-সুদ্ধি তো এত কম হয় না, যেমনটা তোমাকে নিবেধি মনে হচ্ছে'_ শাম্মাস বলল- “তুমি দুবার আমার জীবন রক্ষা করেছ । পিপাসা আমার জীবন হরণ করে নিয়েছিল । তুমি যদি আমাকে পানি না পান করাতে, তা হলে আমি মরেই গিয়েছিলাম । তারপর আবার তুমি আমাকে বিষধর একটা সাপের ছোবল থেকে রক্ষা করেছ। তির ছুড়তে যদি তুমি আর সামান্যও বিলম্ব করতে, তা হলে সাপ আমাকে দংশন করেই ফেলেছিল । আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই মরে যেতাম । এবার বলো তুমি আমার কাছে দুটি জীবনের মৃল্য পাওনা হয়ে গেছ কি-না? আমর ইবনে আস অত্যন্ত ভদ্র ও সম্্ান্ত পরিবারের সদস্য ৷ তিনি শাম্মাসকে বললেন, এর দ্বারা কোনো পাওনা সাব্যস্ত হয় না। এ তো আমি আমার কর্তব্য পালন করেছি। “আরব বন্ধু আমার।'_ শাম্মাস বলল- “তুমি জান না, তুমি কার জীবন রক্ষা করেছ। খোদা আমাকে এত সম্পদ ও এত সম্মান দান করেছেন যে, দেশের রাজপরিবার ও শাসকবর্গের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা আমাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেন । আমার কাছে যদি এখানে দুই হাজার দিনার থাকত, তা হলে তোমার পাওনা আমি এখনই পরিশোধ করে দিতাম । আমি তোমাকে ইস্কান্দারিয়া নিয়ে যাব এবং তুমি তাতে না বলতে পারবে না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে । যেখানে তুমি আমাকে দুটি উপকার করেছ, সেখানে আরও একটি উপকার করো যে, তুমি আমার সঙ্গে চলো ।' আমর ইবনে আস ধনাঢ্য পিতার সন্তান ছিলেন । নিজেও অনেক বড় ব্যবসায়ী ছিলেন । সেই সুবাদে দেশ-বিদেশ ভ্রমণে খুব সখ ছিল তার । যখন যেখানে খুশি চলে যেতেন । পকেটভরা অর্থ আর মনভরা সখ থাকলে কী-না করা যায় । শাম্মাসের প্রস্তাব গ্রহণে তিনি এজন্য ইতস্তত করছিলেন যে, এই বিনিময় গ্রহণ করতে তিনি রাজী ছিলেন না। অন্যথায় মিসরভ্রমণে যেতে তার কোনেই আপত্তি ছিল না । তিনি ইস্কান্দারিয়ার অনেক সুখ্যাতি শুনেছেন । একাধিকবার ওই শহরে যাওয়ার ইচ্ছাও তার মাথায় এসেছিল । সঙ্গীদের কাছে ফিরে এসে তিনি আজকের ঘটনার ইতিবৃত্ত শোনালেন ৷ অবশেষে জানালেন, লোকটা আমাকে তার উপকারের বিনিময় দিতে চাচ্ছে । আমর ইবনে আস কাফেলার নেতা ছিলেন । কাজেই তিনি যেতে চাইলে সঙ্গীরা তাকে বাধা দিতে পারে না। তারা বলল, আপনি তার প্রস্তাব মেনে নিন এবং তার সঙ্গে চলে যান। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।