Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনি$শেষ আলো $ ২১৯ তাদের সঙ্গে বৃদ্ধের প্রেরিত বিশেষ দুজন লোকও ছিল, যারা তাদের এক নেতার ঘরে নিয়ে গেল। হালবে গিয়ে তারা জানতে পারল, তারা যে-বৃদ্ধের ঘরে গিয়ে উঠেছিল, তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি এই গোত্রগুলোর সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে প্রতিটি গোত্রের অধিপতিরাও গুরু বলে মান্য করে । সেই সুবাদেই এস্থনিস ও তার সঙ্গীরা যে-নেতাদের কাছে গেল, তারা তাদের যথাযথ সম্মানের সাথে বরণ করে নিল যে, এরা আমাদের গুরুর পাঠানো লোক । এস্থনিস নেতাদের সঙ্গে কথা বলল । প্রাথমিক আলাপের পর যখন তারা ব্যাপারটি বুঝতে পারল, তখন আরও তিন-চারজন নেতাকে ডেকে আনল, যারা হালবেই অবস্থান করছিল । এস্থনিস তার চিন্তা ও প্রত্যয়ের কথা ব্যক্ত করেই বুঝতে পারল, কাবায়েলি নেতারা আগে থেকেই এর জন্য প্রস্তুত । ফলে সিদ্ধান্তে উপনীত হতে বেশি কথা বলতে হলো না, বেশি সময় নিতে হলো না। এবার পরিকল্পনা তৈরি করতে হবে, যুসলমানদের বিরুদ্ধে এই সামরিক অভিযানের শুরুটা কীভাবে করা যায় । কিছুক্ষণ আলাপ-আলোচনা ও মতবিনিময় হলো । অবশেষে একটি পরিকল্পনা প্রস্তুত হয়ে গেল । সে অনুসারে নেতারা তাদের বিশেষ লোকদের ডেকে পাঠাল এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে একজনকে এক দিকে পাঠিয়ে দিল । হালব দুর্গে আগত শরণার্থীদের সংখ্যা দিন-দিন বেড়েই চলছে। উদ্বান্ত মানুষরা কেবলই আসছে । যেকজন মুজাহিদ নগরীতে বিদ্যমান ছিলেন, তারা দেখবারই প্রয়োজনই বোধ করলেন না, এই শরণার্থীদের সঙ্গে অস্ত্রশস্্রও আসছে নাকি । কিন্তু মানুষও আসছে, সঙ্গে অন্ত্রও আসছে । অস্ত্রগুলোর বেশিরভাগই বর্শা । ধনুক আর তিরভর্তি তৃনীরও কম আসছে না । কেউ আনছে প্রকাশ্যে, কেউ লুকিয়ে । রোমানরা এই নগরী থেকে পালিয়ে গিয়েছিল। তাদের ঘর-বাড়ি ও সামরিক ব্যারাকগুলো শূন্য পড়ে ছিল। শরণার্থীরা এসে-এসে সেগুলোতেই আশ্রয় গ্রহণ করছিল । এখন তাদের সংখ্যা এত বেড়ে গেছে যে, তাতে আর সংকুলান হচ্ছে না। ফলে এখন তাবু বসাতে হচ্ছে । এস্থনিস নেতাদের সামরিক ধরনের নির্দেশনা প্রদান করছে । নেতারা সেসব নির্দেশনা তাদের খাস লোকদের বুঝিয়ে দিচ্ছে । এভাবে প্রয়োজনীয় নির্দেশনাগুলো চেইন কমান্ডের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাচ্ছে আর সবাই সে মোতাবেক প্রস্ততি গ্রহণ করছে । এস্থনিস বা তার কোনো সঙ্গীকে মুসলমানরা চেনে না । লিজা আর ইউকেলিস তো রাজপরিবারের সদস্য ছিল । মুসলমানরা তাদের চেনবার তো কথা-ই নয় । অবশ্য ইউকেলিসকে প্রায় সকল খিস্টানই চেনে । এটিও একটি কারণ যে, কাবায়েলি দড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।