অনিঃশেষ আলো $ ২১৮ “আমরা একবার ইরানিদের গোলাম হয়ে যাই'- বৃদ্ধ বলল- “আবার রোমানরা এসে আমাদেরকে তাদের ক্রীতদাসে পরিণত করে । আর এখন মুসলমানরা এসে আমাদের পদানত করে নিল । এখানকার সমস্ত অঞ্চলের খবরাখবরই আমার কাছে আসে । আমাদের গোত্রগুলো বিদ্রোহ করেছে বটে; কিন্তু করেছে আলাদা- আলাদাভাবে- যার-যার মতো করে । ফলে কোনো-কোনো গোত্র অন্ত্রসমর্পণ করে পুনরায় তাদের আনুগত্য মেনে নিতে বাধ্য হচ্ছে। বনু তাগলিবের মতো শক্তিধর গোত্রটিও মুসলমানদের আনুগত্য মেনে নিতে বাধ্য হয়েছে । এখন বাকি আছে শুধু হালব, যেখানে এখনও কিছু ঘটেনি । আর আছে বনু রবিয়া ও বনু তানুখ | আমরা যদি হাল্বে শক্তপায়ে দীড়িয়ে যেতে পারি আর মুসলমানদের ব্যর্থ করে দিতে সক্ষম হই, তা হলে সবগুলো গোত্র হালে পানি পেয়ে যাবে । তারা সাহস ফিরে পাবে এবং আমাদের পতাকার তলে এসে এঁক্যবদ্ধ হয়ে যাবে 1 “আপনি কি সবগুলো গোত্রের নেতাদের এখানে সমবেত করতে পারেন?'- এস্নিস বলল- আমরা এখনও জনসমক্ষে বের হতে চাই না। হেরাক্ল-এর গোয়েন্দারা আমাদের হন্যে হয়ে খুঁজে ফিরে থাকবে ।' 'এথানে তোমাদের কোনো ভয় নেই'- বৃদ্ধ বলল- “যতক্ষণ তোমরা আমাদের কাছে আছ, এখানে তোমাদের প্রতি চোখ তুলে তাকাবারও কেউ সাহস পাবে না । কোনো গোত্রপতিকে এখানে ডেকে আনবার প্রয়োজন নেই । আমরা তোমাদেরকে হাল্ব পৌঁছিয়ে দেব আর নেতারা তোমাদের কাছে চলে আসবে । আমরা তোমাদেরকে আমাদের পোশাক পরিয়ে দেব | তোমরা গরিব কৃষক ও দিনমজুরের বেশে হাল্ৰ ঢুকে যাবে । সাত হালবের মতো এমন বৃহৎ ও দুর্গঘেরা নগরীটা মুসলমানরা কেন এত উপেক্ষিত করে রেখেছিল, সেই প্রশ্নের উত্তর ইতিহাসে পাওয়া যায় না। নগরীর বসতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল । আল-জাযিরার বিভিন্ন অঞ্চল থেকে পলায়িত ধ্রিস্টান কাবায়েলিরা হালবে গিয়ে আশ্রয় নিচ্ছিল । কয়েকটি গোত্রের কয়েকজন অধিপতিও সেখানে পৌঁছে গিয়েছিল । তবে বিদ্বোহের কোনো লক্ষণ ওখানে তখনও পরিলক্ষিত হচ্ছিল না। এস্নিস, রাওতাস, লিজা ও ইউকেলিস যখন হালবে প্রবেশ করল, তখন কেউ তাদের ভালোভাবে দেখলও না । দেখবার প্রয়োজনই কারও মনে অনুভূত হলো না । শীক্রর হাতে বাস্তরভিটা ধ্বংস হওয়া শরণার্থীরা তো হালবে বানের ষোতের মতো আসছেই। এন্নিস ও. তার সঙ্গীদেরও তেমনই উদ্ধান্ত শরণার্থী মনে করা হলো। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।