অনিঃশেষ আলো $ ২১৭ সম্মানের সাথে বসাল । বৃদ্ধকে সাধারণ ও গরিব লোক বলে মনে হলো না৷ কথার ধরনে প্রতীয়মান হলো, সমাজে সে বেশ মর্যাদাসম্পন্ন ও সর্বজনশ্রদ্ধেয় । “তোমরা রোমান'- বৃদ্ধ বলল- “আমাদের অন্তরে এখন রোমানদের সেই মর্যাদা নেই, যেমনটি তাদের পরাজয়ের আগে ছিল । কিন্তু তারপরও বাস্তবতা হলো, তোমরা আমাদের অতিথি; আমরা তোমাদের ইজ্জত করব । তোমরা কোথাও যাচ্ছ নাকিঃ আমাদের কোনো ধরনের সাহায্যের প্রয়োজন আছে নাকি তোমাদের? যদি পথ হারিয়ে থাক, তা হলে বলো, আমরা তোমাদের পথে তুলে দেব । “না জনাব!- এস্থনিস বলল- “আমরা পথ ভুলিনি । আমরা নতুন একটি পথ রচনা করতে এসেছি । আমাদের আপনার ও আপনার গোত্রের সাহায্য দরকার ।' “বলো'- বৃদ্ধ জিজ্ঞাসা করল- “কেমন সাহায্য দরকার তোমাদের? আমি তোমাদের নিরাশ করব না । “আমরা নিজেদের জন্য কিছুই চাই না'_ এস্থনিস বলল- “আমরা আপনাদের জাতির জন্য কিছু করতে চাই । হের্রাক্ল পালিয়ে গেছেন । তার বাহিনী মুসলমানদের হাতে কচুকাটা হয়েছে । যে-কজন রক্ষা পেয়েছে, তারাও যার-যার মতো বিক্ষিপ্ত হয়ে গেছে যে, এখন আর বাহিনীর কোনো অস্তিত্ব নেই । আমি রোমান ফৌজের একজন সেনাপতি । আমার এই সঙ্গীকেও একজন সেনাপতিই মনে করুন ৷ এই মহিলা আর এই ছেলেটা কে এ প্রশ্নের উত্তর না হয় পরেই দিই । আপাতত এটুকু বলে রাখি, আপনি আমাদের রোমান মনে করবেন না- আমাদেরকে আপনার সম্ধর্মীয় লোক মনে করুন । হেরাক্ল আগে রাজা, তারপর খ্রিস্টান । আর তাও নামমাত্র । কিন্তু আমরা আগে থিস্টান, পরে রোমান । এস্নিস বৃদ্ধকে সেই ক্রুশটা বের করে দেখাল, যেটা সিপাহসালার আবু উবায়দা (রা.) রাওতাসকে উপহারস্বরূপ প্রদান করেছিলেন । “এই যে দেখুন ত্ুশটা'- এন্থনিস বলল- 'এর গায়ে যার প্রতিকৃতি সাটানো আছে, আমরা তার রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই । এটি রোম-ইরানের রাজত্বের মতো হবে না। এটি যিশু্রিস্টের রাজত্ব হবে। যদি আল-জাযিরার সবগুলো খ্রিস্টান গোত্র এক্যবদ্ধ হয়ে যায়, তা হলে আমি আর আমার এই সঙ্গী দুজনে মিলে তাদের একটি শক্তিশালী বাহিনীতে সুসংগঠিত করব । তারপর অতি আল্লপ সময়ে আমরা মুসলমানদের শাম থেকে ধাক্কা দিয়ে বের করে দেব ।' বৃদ্ধর পাংশু মুখে খুশির আভা আর ওষ্ঠাধরে মুচকি হাসির রেখা ফুটে উঠল । মনে হলো, বৃদ্ধ নিজেও এম্থনিসের এই চিন্তার সঙ্গে একমত । সেও এমনই একটি বিপ্রবের স্বপ্ন হৃদয়ের গহীনে লালন করে আসছে । তারপর আলোচনা সামনের দিকে এগিয়ে চলল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।