Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিগ্শেষ আলো $ ২১৬ “আমীরুল মুমিনীন!'- বর্ষীয়ান নেতা বলল্প_ 'আপনাকে আমরা আমীরুল মুমিনীন মানছি। কিন্তু সঙ্গে এই আবেদনও পেশ করছি, আপনি আমাদের সামাজিক মর্যাদা ও জাতীয় গৌরব অক্ষু্ন থাকতে দিন । আপনি জানেন বনু তাগলিব কত বড় একটি উচু নাম । জিযিয়াকে অপমান ও লাঞ্চুনা মনে করা হয় । আপনি ভুলবেন না যেন, এই গোত্রের লোকেরা আপনার বাহিনীতে যুক্ত হয়ে আপনাদের পক্ষে ইরানস্শ্রাটের বিরুদ্ধে লড়াই করেছে । এখনও আমরা আপনার হয়ে লড়াই কবুব। আম্ররা আপনার আনুগত্য মেনে নিয়েছি । আপনি আমাদের থেকে অর্থ নিন; তবে আমাদের মর্যাদা ও এতিহ্যকে অক্ষুগ্ন থাকতে দিন ।' কিন্তু হযরত ওমর (রা.) আপন সিদ্ধান্তে অটলই থাকলেন । কিছুটা তিক্ততা, তৈরি হতে শুরু করল । এবার হযরত আলী (রো.) হযরত ওমর (রা.)কে এক সালার সাদ ইবনে মালেক (রা.)-এর ঘটনা স্মরণ করিয়ে দিলেন । ইনি একটা অঞ্চল জয় করে ওখানকার লোকদের থেকে জিযিয়া গ্রহণের পরিবর্তে “অনুদান* নামে দ্বিগুণ অর্থ গ্রহণ করেছিলেন । হযরত ওমর (রা.) অকারণে আপন মতের উপর জিদ ধরতেন না । হঠকারিতা তার চরিত্রে ছিল না। যৌক্তিক কারণ পাওয়া গেলে তিনি নিজের মত প্রত্যাহার করে নিতে দ্বিধা করতেন না। এবার তার এই ঘটনাটি মনে পড়ে গেল । সেইসঙ্গে তার অন্তরে এই ভাবনাও জাগ্রত হলো যে, এই গোত্রটি একটি সামরিক শক্তি, যারা প্রয়োজনের সময় আমাদের কাজে আসতে পারে । এসব ভেবে তিনি সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে; তোমরা অনুদানই দাও । তবে অর্থ জিযিয়ার দ্বিগুণ দিতে হবে । বনু তাগলিবের নেতারা খুশি মনে এই সিদ্ধান্ত মেনে নিল এবং তখনই অনুদানের অর্থ আদায় করে দিল । এভাবে এই শ্শক্তিশালী গোত্রটিও মুসলমানদের শাসনাধীনে এসে পড়ল এবং গোত্রের লোকেরা ধীরে-ধীরে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিতে শুরু করল । এস্থনিস, রাওতাস, লিজা ও ইউকেলিস হালবের কাছাকাছি একটা লোকালয়ে পৌঁছে গেল । এটা বনের মাঝে গোটাকতক পরিবারের একটা বসতি । তারা বনু রবিয়ার লোক । তারা এস্থনিস ও তার সঙ্গীদের দেখে সবাই ঘরের বাইরে বেরিয়ে এল । বোধহয় তারা বুঝে ফেলেছে, এরা রোমান । রোমানদের ব্যাপারে এদের মনোভাব ভালো নয় । এস্থনিস ও রাওতাস দীর্ঘ সময় আল-জাযিরায় অবস্থান করেছে । সেই সুবাদে তারা তাদের ভাষাও জানে । তারা বসতির অধিবাসীদের বলল, আমরা তোমাদের নেতৃস্থানীয় কারও সঙ্গে দেখা করতে চাই । লোকেরা তাদের একটা ঘরে নিয়ে গেল। এখানে একজন বয়োঃবৃদ্ধ লোক তাদের অভ্যর্থনা জানাল এবং তাদের দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।