Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১৫ হবে । তবে নেতাদের বলে দিতে হবে, যদি গোত্রের কোনো লোক ইসলাম গ্রহণ করতে ইচ্ছা করে, তাকে কেউ বাধা দিতে পারবে না । ইতিহাসে আছে, সালার অলীদ ইবনে উক্বা যখন হযরত ওমর (রা.)-এর এই সিদ্ধান্ত বনু তাগলিবকে পাঠ করে শোনালেন, তখন তাতেই প্রভাবিত হয়ে একাধিক খ্রিস্টান ইসলাম গ্রহণ করে নিয়েছিল । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) বার্তায় একথাও লিখেছেন, বনু তাগলিব থেকে জিযিয়া উসুল করে তাদেরকে যিম্মি' সাব্যস্ত করতে হবে । কিন্তু নেতারা জিযিয়া দিতেও অস্বীকার করল এবং বলল, আমাদেরকে যিম্মি বলতে পারবেন না। 'শোনো বনু তাগলিব!'- অলীদ ইবনে উক্বা বললেন- “আমরা তোমাদের জন্য আমাদের আইন ও সংবিধান বদলাতে পারব না| এমনটা হবে না যে, তোমরা এক-একটা বিষয়ে হঠকারিতা দেখাতে থাকবে আর সিদ্ধান্তের জন্য আমি বিষয়টা মদীনায় আমীরুল যুমিনীনের কাছে পাঠাতে থাকব । জিযিয়া তো আমি কখনও রহিত করতে পারব না।' “আমরা অর্থ দিতে অস্বীকার করছি না'- এক নেতা বলল- “আপনি আমাদের থেকে জিযিয়ার চেয়ে ঘিগুণ অর্থ নিন; আমরা দেব | আমাদের দাবি হলো, এই অর্থকে “জিযিয়া" বলতে পারবেন না।' অবশেষে সিদ্ধান্ত হলো, বনু তাগলিবের একটি প্রতিনিধিদল আমীরুল মুমিনীনের কাছে মদীনায় যাবে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সেখানেই নিষ্পত্তি করে আসবে । সেদিনই বনু তাগলিবের একটি প্রতিনিধিদল মদীনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল । দলে বনু তাগলিবের একজন নওমুসলিমও ছিলেন । সালার অলীদ ইবনে উক্বা তার একজন প্রতিনিধিও সঙ্গে প্রেরণ করলেন । মদীনা পৌঁছে এই প্রতিনিধিদল আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর সঙ্গে দেখা করল এবং দাবি উপস্থাপন করল, আপনি অর্থ যা ধার্য করবেন, পরিমাণ যা-ই হোক আমরা পরিশোধ করব । এমনকি যদি তা জিযিয়ার চেয়েও বেশি হয়, তবু আদায় করব । কিন্তু তাকে জিযিয়া বলতে পারবেন না । হযরত ওমর (রা.) বললেন, আমরা জিযিয়া যা ধার্য করেছি, তা-ই নেব- তার চেয়ে বেশি নেব না এবং তাকে “জিযিয়া'ই বলব । “কিন্ত আমরা তাকে “অনুদান' বলতে চাই ।' বনু তাগলিবের এক বর্ষীয়ান নেতা বলল। “তোমরা তাকে যা-খুশি নাম দিতে পার" হযরত ওমর (রা.) বললেন- “আমাদের সংবিধান, অনুযায়ী তার নাম 'জিযিয়াই থাকবে । কিন্তু আমার অবাক লাগছে, তোমরা একটা নিরর্থক বিষয় নিয়ে জিদ ধরেছ! দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।