অনিঃশেষ আলো ৫ ২১৪ খ্রিস্টান সেনাও সেই বাহিনীর অন্তর্ভুক্ত ছিল । তাদের কেউ-কেউ বীরত্বের অতিশয় বিস্ময়কর কীর্তি প্রদর্শন করেছিল । এখন বনু তাগলিব হেরাক্ল-এর প্ররোচনায় মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসল । একদিকে ইরাকের উপর মুসলমানদের দখল পরিপূর্ণ হয়ে গেল, অপরদিকে শামে বিদ্রোহের মাধ্যমে বনু তাগলিব মুসলমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বসল । সালার অলীদ ইবনে উক্বার নেতৃত্বে মুজাহিদরা যখন বনু তাগলিবের এলাকায় গিয়ে হানা দিল, তখন তাদের সেনারা বীরত্বের সঙ্গে মোকাবেলা করল বটে; কিন্তু কোথাও পা জমাতে পারল না । মুজাহিদগণ একটি সুবিধা পেয়ে গিয়েছিলেন যে, রোমান ও ইরানিদের বিপুলসংখ্যক ঘোড়া তাদের হাতে এসেছিল । এই সুবাদে মুজাহিদদের অধিকাংশই অশ্বারোহী ছিলেন । বিশেষ আরও একটি সুবিধা ছিল, তারা এখানে এসেছিলেন সম্বাট হেরাক্লকে পরাজিত করে, যেটি সে-সময়কার জন্য বিস্ময়কর একটি ঘটনা ছিল। কারণ, হেরাক্ল-এর সামরিক শক্তি ছিল একটা আতঙ্কের নাম । সুজাহিদরা এই শক্তিটিকে শাম যুলুকের বন-বিয়াবানে ছড়িয়ে দিয়েছিলেন ৷ এভাবে মুজাহিদদের সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং সবার অন্তরে তাদের প্রভাব বদ্ধমূল হয়ে গিয়েছিল । আল-জাধিরার খ্রিস্টান গোত্রগুলো যুদ্ধ করতে ময়দানে অবতীর্ণ হচ্ছিল বটে; কিন্ত্ তারা বেশি সময় টিকতে পারছিল না। বনু তাগলিবেরও একই পরিণতি ঘটল । তিন-চারটা যুদ্ধে শোচনীয় পরাজয় স্বীকার করার পর এবার তাদের নেতারা সন্ধি করতে এল এবং মুসলমানদের আনুগত্য মেনে নিল । সালার অলীদ ইবনে উক্বা বনু তাগলিবের নেতাদের বললেন, তোমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও । বনু তাগলিবকে উক্ত গোত্রগুলোর মাঝে সর্বাধিক যুদ্ধবাজ ও সম্ত্রান্ত গোত্র মনে কর হতো । তারা ইসলাম গ্রহণ করতে পরিষ্কার অস্বীকৃতি জানাল ৷ অলীদ ইবনে উক্বা বললেন, ইসলাম আপনাদের গ্রহণ করতেই হবে । অন্যথায় আপনাদের উপর এমন কঠোরতা আরোপ করা হবে, যা সহ্য করা আপনাদের পক্ষে সম্ভব হবে না । নেতারা সবাই একমত হয়ে বলল, ঠিক আছে; আমীরুল মুমিনীন হযরত ওমর (ো.) যে- সিদ্ধান্ত প্রদান করবেন, আমরা তা-ই মেনে নেব । সালার অলীদ ইবনে উক্বা (রা.) তখনই আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)কে বার্তা পাঠালেন । তাতে তিনি লিখলেন, আমি বনু তাগলিবকে ইসলাম গ্রহণের প্রস্তাব পেশ করেছিলাম । কিন্তু তারা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, আপনি যা সিদ্ধান্ত দেবেন, তারা তা-ই মেনে নেবে। আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর দূরদর্শিতা ও বিচক্ষণতার প্রশং অমুসলিম এঁতিহাসিকরাও করেছেন । তিনি উত্তর পাঠালেন, বনু তাগলিবকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না । এ-ব্যাপারে সিদ্ধান্তের ভার তাদেরই উপর ছেড়ে দিতে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।