Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১৩ “আমি সম্রাট হেরাক্ল-এর এক কন্যার .প্রতারণাজালে আটকে গিয়েছিলাম'_ রাওতাস বলল- “শারিনার কথা আপনাদের মনে আছে নিশ্চয় । সে ওখানে উপস্থিত ছিল । মেয়েটা আমাকে কারাগার থেকে রক্ষা করে একটা আরামদায়ক কক্ষে থাকার ব্যবস্থা করেছিল । সে আমার সঙ্গে এমন হৃদ্যতা ও প্রেমপূর্ণ আচরণ করল যে, আমি তার ফাদে আটকে গেলাম এবং আমার ফৌজের গোপন তথ্য ও দুর্বলতাগুলো মুসলমানদের বলে দিলাম । আমার দৃঢ় বিশ্বাস, মুসলমানরা আমার দেওয়া তথ্যগুলোকে পাই-পাই কাজে লাগিয়েছে । এই ক্রুশ তারই উপটৌকন, যেটি তাদের সিপাহসালর আমাকে প্রদান করেছেন । এস্থনিস ও লিজা রাওতাসের এই বক্তব্য ও বিবরণকে সত্য বলে মেনে নিল। এস্নিস বলল, যদি কখনও কোনো উলটা-পালটা দেখি বা আমাদের সঙ্গে যদি কোনো ধোকা-প্রতারণার আশ্রয় নাও, তা হলে আর কোনো কথা হবে না। এই তরবারি দ্বারা জায়গাতেই তোমাকে হত্যা করা হবে । রাওতাস তাদের নিশ্চয়তা দিয়ে জিজ্ঞেস করল, আপনারা কোথায় যাচ্ছেন? এস্থনিস তার পরিকল্পনার কথা সত্য-সত্য বলে দিল । “আমাকে আপনারা একজন নিবেদিতপ্রাণ সঙ্গী হিসেবে পাবেন'- রাওতাস বলল- “আমি দিকহারা পথিক ছিলাম । আপনি আমাকে গন্তব্য দেখিয়েছেন । ওই কাবায়েলি নেতাদের আমি আপনার চেয়েও ভালো জানি ।' রাত পোহাতে আর অল্প বাকি । তারা কিছু সময়ের জন্য শুয়ে থাকল এবং ভোরের আলো ফোটার আগে-আগেই উঠে ওখান থেকে রওনা হলো । চা ইরাক ও শামের মধ্যবর্তী সুবিস্তৃত অঞ্চল আল-জাধিরার খিস্টান গোত্রগুলোর উ্থিত মস্তুকগুলো বিচুর্ণ করা হচ্ছে । সেখানে চমৎকার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে বনু তাগলিব। বনু তাগলিবের অঞ্চলটার অবস্থান শাম-ইরাকের সীমান্ত ও ফোরাত নদীর মাঝামাঝি একস্থানে । এর কিছু অঞ্চল শামেও ছিল । অঞ্চলটা মরুময় । আমীরুল মুমিনীন হযরত ওমর (রো.) বনু তাগলিবের মূলোৎপাটনের দায়িত্ব সালার অলীদ ইবনে উবার হাতে অর্পণ করেছিলেন । বনু তাগলিব বেশ কটা লোকালয়ের আদলে বসবাস করত । তার দু-তিনটা বসতি ছিল দুর্গঘেরা । এই বসতিগুলো দেখলে আনতে সালার অলীদ ইবনে উক্বাকে অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে হয়েছিল । সবচেয়ে বড় সমস্যাটা ছিল, বনু তাগলিবের লোকগুলো সত্যিকার অর্থেই যুদ্ধবাজ ছিল ৷ ছিল তারা আরব বংশোদ্ভুত । মুজাহিদদের যে-বাহিনী প্রথমে মুছান্না ইবনে হারিছা ও পরে সা'দ ইবনে আবী ওয়া্কাস (রা.)-এর নেতৃত্বে ইরানসম্বাটের শক্তিশালী বাহিনীকে প্রতিটি ময়দানে পরাজিত করেছিল, বনু তাগলিবের কিছু দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।