অনিঃশেষ আলো $ ২১২ “এর মুখের চেহারা আর গায়ের পোশাক দেখো'- ইউকেলিসের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই লিজা বলল- “তিন-চার মাস শত্রুর হাতে আটক থাকা মানুষের চেহারা এত সতেজ থাকে নাকি! স্বাস্থ্য এত তেলতেলে থাকে নাকি! পোশাক-আশাক এত ধোপদুরস্ত থাকে নাকি! কোনো সন্দেহ নেই, এ আমাদের ধোকা দিচ্ছে । “আপনি বিশ্বাস করুন'- রাওতাস বলল- “মুসলমানরা বন্দিদের সঙ্গে অনেক ভালো আচরণ করে । আমার তো মনে হচ্ছে, তারা আমাকে অতিথি বানিয়ে রেখেছিল ।" এস্থনিস তরবারিটা রাওতাসের বুক থেকে সরিয়ে নিল এবং ৰা হাতে শার্টের কলার ধরে হেঁচকা টান দিল | তারপর তার কটিবন্ধ চেক করে দেখল, যার সঙ্গে একটা তরবারি ঝুলছিল । মুসলমানরা তাকে যথাযথ মর্যাদায় মুক্তি দিয়ে তার তরবারিটাও তাকে দিয়ে দিয়েছিল । এস্থনিস তার কোমরের চারদিকে হাত বুলিয়ে দেখল, সঙ্গে খড়গ আছে কি-না । খড়গ পাওয়া গেল না বটে; কিন্তু অন্য একটা বস্তুর উপর তার হাত পড়ল । এস্থনিস বস্তটা টেনে বের করে আনল । চাদের আলোয় চমকানো জিনিসটা দেখে সেটা লিজার প্রতি এগিয়ে ধরল । “এই ক্রুশ এর মিথ্যাবাদিতাকে সপ্রমাণিত করছে'_ “এস্থনিস বলল- 'এটি কার, সেও আমি জানি ।' এই বস্তটা সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে গনিমত হিসেবে গিয়েছিল । ছিল কোনো এক রোমান সেনা-অফিসারের কাছে, যে কিনা যুদ্ধে প্রাণ হারিয়েছে । এস্থনিস সেই অফিসারের নাম উল্লেখ করে লিজা ও ইউকেলিসকে জানাল, এটি সব সময় তার সঙ্গে থাকত । ও “এবার ভেবো একবার এস্নিস বলল- “এ যদি মুসলমানদের কারাগারে আটকই থাকত, তা হলে কি তারা এমন ভারী ও মূল্যবান জিনিসটা এর সঙ্গে থাকতে দিত?" এস্থনিস রাওতাসের পানে তাকিয়ে জিজ্ঞেস করল, “তুমি সত্য বলছ না কেন?' রাওতাসের উত্তরের প্রতীক্ষা না করেই এস্থনিস তার কটিবন্ধ থেকে তরবারিটা টেনে বের করে নিয়ে নিল এবং পুনরায় বলল, সত্য বলো; অন্যথায় তোমার লাশটা এখানেই পড়ে থাকবে আর বনের হিংশ পশুরা তাকে খুলে-খাবলে খেয়ে ফেলবে ।' “আমি আশ্রয়ের সন্ধানে ঘুরে ফিরছি'- রাওতাস এবার সত্য বলা শুরু করল- “আমি জানি স্ম্বাট হেরাক্ল পিছপা হয়ে কোন দিক গেছেন । আমি ওদিকে যাব না । কিন্ত কোথায় যাব, তাও আমার জানা নেই । আমি গুপ্তচরবৃত্তির জন্য গিয়েছিলাম । সঙ্গে যে-পরিচয়পত্রটা ছিল, সেটা মুসলমানরা রেখে দিয়েছে ।' রাওতাস কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে একদম সত্য ও সঠিকভাবে পুরো ঘটনা শুনিয়ে দিল যে, সে কীভাবে মুসলমানদের হাতে ধরা পড়েছিল এবং কীভাবে তাদের কয়েদখানায় ঠাই নিয়েছিল | দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।