অনিঃশেষ আলো $ ২১১ সম্রাট হেরাক্ল-এর একজন স্ত্রী এই বনে একাকি পড়ে আছে! আগন্ভুকের জন্য এ এক বিস্ময়কর ঘটনা । তার মনে প্রতীতি জন্মাতে লাগল, এটা প্রেতাত্মা বা পরী, যে কিনা রানি লিজার রূপ ধারণ করে রেখেছে । তার ভীতি আরও বেড়ে গেল । ভয়ে গা-টা তার ছমছম করে উঠল । দেহের রোমগুলো সব কীটার মতো দীড়িয়ে গেল। 'না-না'- লোকটা ভয়কম্পিত ঠোটে বলল- “আপনি জীবন্ত মানুষ হতে পারেন না! আপনাকে তো স্ম্বাট হেরাক্ল-এর সঙ্গে রোমের মাটিতে থাকবার কথা । আপনি কার আত্মা? আমাকে ক্ষমা করে দেবেন; আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছি কিনা । বলেই আগন্তক উলটোপায়ে ওখান থেকে চলে যেতে শুরু করল । ভয়ে লিজার প্রতি পিঠ দিচ্ছে না। “থামো'- লিজা স্বর পরিবর্তন করে কণ্ঠে প্রবল প্রভাব ও গান্তীর্য ফুটিয়ে বলল- “আমার কাছে আস । নাম বলো । তুমি রোমান ফৌজের লোক 1” 'আ..._ আমার নাম রাওতাস"- লোকটা লিজার কাছে আসতে-আসতে কীপা-কাপা কণ্ঠে বলল- 'আমি রোমান ফৌজের একজন অফিসার । মুসলমানরা আমাকে আটক করেছিল । আমি ফেরার হয়ে এসেছি । এ..._ এবার কি আমি যেতে পারি? রাওতাসের সর্বাঙ্গ ভয়ে থরথর করে কাপছে । এস্থনিস ও ইউকেলিস গাছের আড়াল থেকে সরে পা টিপে-টিপে রাওতাসের দিকে এগিয়ে গেল । রাওতাস তার সেনাপতি এস্থনিস ও সম্বাটপুত্র ইউকেলিসকে চিনে ফেলল । “এসব আমি কী দেখছি!- রাওতাস বিমুঢ় কণ্ঠে জিজ্ঞেস করল- “আপনারা সবাই এখানে কী করছেন?" | 'রাওতাস!'_ এছ্নিস তরবারির আগা রাওতাসের বুকে হৃদপিণ্ডের জায়গাটায় স্থাপন করে বলল- “তুমি কি মনে করছ, আমরা জানি না, তুমি সম্রাট হেরাক্ল-এর গোয়েন্দা বিভাগের একজন অফিসার? আমাদের তুমি ধাওয়া করতে এসেছ একথাটা কি তুমি অস্বীকার করতে পারবে? “আপনি কেমন সেনাপতি'- রাওতাস বলল- “আপনি জানেন না, আমি আজ তিন- চার মাস যাবত ফৌজ থেকে অনুপস্থিত? আমি হেরাক্ল-এর কাছ থেকে নয়- মুসলমানদের বন্দিদশা থেকে ফেরার হয়ে এসেছি । রাওতাস মিথ্যা বলল, আমি গোয়েন্দাগিরি করতে হেমৃস গিয়েছিলাম । আমার সঙ্গে আমার বিভাগের দুজন অভিজ্ঞ লোক ছিল । কিন্তু তারা ধরা পড়েছে আর আমি পালিয়ে এসেছি । “তা হলে এদিকে কেন এসেছ?'- ইউকেলিস প্রশ্ন করল এবং বলল- হেরাক্ল ও তার বাহিনী এদিকে তো আসেনি! এখানে তোমার কাজ কী?" ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।