Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ২১০ এস্থনিস ও লিজা ইউকেলিসকে সেই জায়গাটাতে নিয়ে গেল, যেখানে তারা শোওয়ার জন্য কম্বল পেতেছিল । ইউকেলিসের মনে এখন আর কোনো ক্ষোভ নেই । তার অন্তরে স্বস্তি ও প্রশান্তি ফিরে এসেছে । মা তার প্রতি এতটা মমতা দেখাল যে, এখন সে নিজেকে ছোট্র খোকাটি মনে করতে লাগল । তিনজনই শুয়ে পড়ল । হঠাৎ একটা ঘোড়ার মৃদু পদশব্দ তাদের কানে আসতে লাগল | তিনজনই সচেতন হয়ে উঠল । শব্দটা ধীরে-ধীরে উচ্চ হতে লাগল । এবার শোনা গেল, কে যেন গান গাইছে । গানের ভাষাটা রোমান | লিজা ফিসফিস কণ্ঠে বলল, কে যেন আমাদের ধরতে আসছে! এস্নিস বলল, ঘোড়া একটাই বলে মনে হচ্ছে । ও রকম কিছু হলে ঘোড়া একাধিক হতো । এ কোনো পথচারী বলে মনে হচ্ছে। কিংবা হতে পারে, কেউ লড়াই থেকে পালিয়ে এসেছে । তুমি এখানেই বসে থাকো লিজা!'- এম্ভনিস বলল- "আমি ও ইউকেলিস লুকিয়ে- লুকিয়ে দেখব, লোকটা কে। সমস্যা মনে হলে আমরা পেছন থেকে আক্রমণ করব । এস্থনিস ও ইউকেলিস অত্যন্ত দ্রুতগতিতে ওখান থেকে চলে গেল এবং একটা ঝোপালো গাছের তলে লুকিয়ে গেল। তাদের ঘোড়াগুলো টিলার অপর প্রান্তে বাধা আছে । আগন্তক আরোহী অন্য আরেক দিক থেকে আসছে । সে ওই জায়গা দিয়ে পথ অতিক্রম করার সময় লিজার উপর তার চোখ পড়ল । লিজা চিত হয়ে শুয়ে আছে । আচমকা সে ঘোড়ার বাগ টেনে ধরে থেমে গেল । লোকটা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল এবং ঘোড়াটা ওখানেই রেখে ধীরপায়ে লিজার দিকে এগিয়ে গেল। এখনও সে বুঝতে পারেনি, এ একজন নারী | এ-ই প্রথম মানুষ, যাকে সে এই সফরে দেখতে পেল । কাছে গেলে এবার বুঝতে পারল, এ তো নারী । দীড়িয়ে- দীড়িয়ে সামান্য নত হয়ে তাকাল | এবার লিজা প্রথমে উঠে বসল । তারপর দীড়িয়ে গেল । আগন্তকের চিত্রটা সহসা অজানা এক আতঙ্কে ভরে উঠল | মহিলাকে সে চিনে ফেলেছে । স্ম্বাট হেরাক্ল-এর স্ত্রী-রক্ষিতারা সর্বত্র ঘুরে বেড়াত এবং যেখানে- সেখানে যেত, যার-তার সঙ্গে মিলিত হতো । সেজন্য সবাই তাদের চিনত । সম্রাটের স্ত্রী হোক বা গণিকা সবাই তাদের রানি বলে ডাকত । “আপনি?_ রানি লিজা?'_ আগন্তুক বিস্ময়াবিষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করল- “আপনি এখানে? স্ম্বাটও বোধহয় এখানেই কাছে-পিঠে কোথাও আছেন?" তুমি কে? লিজা এমন এক প্রভাবদীপ্ত শান্ত স্বরে বলল, যেন সে সত্যিসত্যিই রানি- “তুমি কোথা থেকে আসছ? কোথায়ই বা যাচ্ছ? দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।