Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ٢٥٦
📝 نص 📖 PDF

অনিঃশেষ আলো $ ২১ কিছুক্ষণ পর শাম্মাসের চোখ খুলল এবং উঠে বসল । সবার আগে সাপটার উপর তার চোখ পড়ল এবং এযা। বলে শঙ্কিত হয়ে দূরে সরে গিয়ে দীড়িয়ে সাপটাকে দেখতে লাগল । সে সাপটার মাথা ভেদ করে মাটিতে গেড়ে থাকা তিরটা দেখে মোড় ঘুরিয়ে আমর ইবনে আস-এর প্রতি তাকাল । মুখে তার অপার বিস্ময়ের ছাপ । আমর ইবনে আস দীড়িয়ে-দীড়িয়ে মিটিমিটি হাসছেন । “মরে গেছে'- আমর ইবনে আস বললেন- “এখন আর ভয় পাওয়ার দরকার নেই । তোমার দিকে যাচ্ছিল এবং একেবারে কাছাকাছি চলে গিয়েছিল । আমার তির ওকে আর সামনে এগুতে দেয়নি- ওখানেই কাত করে ফেলেছে। শাম্মাস ধীরে-ধীরে আমর ইবনে আস-এর কাছে এসে বসল । লোকটা আমরের মুখপানে নির্বাক তাকিয়ে রইল, যেন তার জিহ্বা বাক্শক্তি হারিয়ে ফেলেছে । আমর ইবনে আসও তাকে দেখতে থাকলেন । কিন্তু মুখে কিছু বললেন না। “তোমাকে আমার মানুষ বলে মনে হচ্ছে না'- শাম্মাস বলল- “আমার মনে হচ্ছে, খোদা তোমাকে আকাশ থেকে আমার নিরাপত্তার জন্য প্রেরণ করেছেন । সত্য বলো, তুমি কি উধ্বলোকের বাসিন্দা নও? “বিষয়টা তুমি যতটা বড় করে দেখছ, ততটা বড় নয়'- আমর ইবনে আস বললেন- “এখানে এতটা বিস্ময়েরও কিছু নেই । মানুষই তো মানুষের কাজে আসে । আমি আকাশ থেকে অবতরণ করিনি । ব্যবসার জন্য মক্কা থেকে এসেছি এবং কুরাইশ গোত্রের সদস্য ।' “আমি মিসরের সর্ববৃহৎ নগরী ইস্কান্দারিয়ার নাগরিক'- শাম্মাস বলল- “মনে করো না, মিসরের লোক বলে আমি তোমাদের আরবের রীতি-নীতি কিছু জানি না । আমি জানি, আরবে একটি জীবনের পণ একশো উট । আমার আরও জানা আছে, একশো উটের মূল্য এক হাজার দিনার । কী, আমি কি ভুল বলেছি? “না বন্ধু?- আমর ইবনে আস বললেন- “তুমি ভুল বলনি । আমাদের দেশ আরবে একজন মানুষের জীবনের মূল্য একশো উটই । আর এই মূল্য এত বেশি যে, কেউ তা পরিশোধ করতে পারে না। আর সেজন্য কেউ কাউকে হত্যাও করে না । কিন্তু হঠাৎ মানবীয় ত্ীবনের এই মূল্যের কথাটা তোমার মনে পড়ল কেন? “সেই প্রশ্ন করো না'- শাম্মাস বলল- “আমি তোমাকে আমাদের দেশ মিসরে নিয়ে যাব । আর খোদার কসম করে বলছি, আমি তোমাকে দু'টি জীবনের মূল্য পরিশোধ করব । এ তোমার পাওনা, যা আমাকে পরিশোধ করতেই হবে । অন্যথায় খোদা আমার প্রতি নারাজ হবেন । এটি নবী-রাসূলগণের পবিত্র ভূখণ্ড । আমি তীদের পৃত আত্মাগুলোকে রুষ্ট করার দুঃসাহস দেখাতে পারি না ।' কিন্তু একথাটি তো ঘলবে'- আমর ইবনে আস বললেন- “সেই লোকদুজন কারা, যাদের তুমি হত্যা করেছ? আর আমি-ইবা কে যে, আমি তাদের পণ বুঝে নেব? ফ্/.911000119.0010)

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.