অনিঃশেষ আলো & ২০৯ পথে এ-ই প্রথমবারের মতো রাত এল । সে একজায়গায় শুয়ে পড়ল । পরদিন ভোরে জাগ্রত হয়ে আবার চলতে শুরু করল । রাওতাস বারবার উপহারস্বরূপ প্রাপ্ত ক্রুশ ও ঈসার সোনার প্রতিমাটার প্রতি তাকাতে থাকল, যেন এই মূর্তিটা তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে । কিন্তু ্রুশের সাথে সাটানো প্রতিকৃতিটা তার কোনোই কাজে এল না। চিন্তা করে-করে তার একটিই আশ্রয় চোখে পড়ল । কোনো এক ধিস্টান গোত্রের কাছে গিয়ে ওঠা যেতে পারে । সে যখন হেম্সে মুসলমানদের নজরবন্দিতে ছিল, তখন শারিনা গিয়ে-গিয়ে তার সঙ্গে দেখা করত এবং প্রতিদিনকার খবারাখবর শোনাত । শারিনা তাকে শুনিয়েছিল, আল- জাযিরার যে-খিস্টান গোত্রগুলো হেরাক্ল-এর সাহায্যার্থে এসেছিল, তারা সবাই আস্থা হারিয়ে চলে গেছে। রাওতাস একথা চিস্তা করে আবার দ্বিধায় পড়ে যেত, ওই গোত্রগুলো যদি তাকে গ্রহণ না করে, যদি ওরা তাকে আশ্রয় না দেয়, তা হলে তখন সে যাবেটা কোথায়! একবার তো সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, সে নিজবাহিনীতে ফিরে যাবে । ঘোড়াও থামিয়ে নিয়েছিল । কিন্তু যেইমাত্র ঘোড়ার গতি পরিবর্তন করল, অমনি তার মনে হলো, হেরাক্ল তার সম্মুখে দীড়িয়ে আছেন এবং তাকে জিজ্ঞেস করছেন, তুমি কোথায় গিয়ে লুকিয়ে ছিলে? পরাজয়ের পর স্ম্রাট হেরাক্ল কোন মুডে থাকতে পারেন রাওতাসের তা জানা ছিল । একটুখানি সন্দেহের উপর ভিত্তি করেই আদেশ জারি করতে পারেন, একে জল্লাদের হাতে তুলে দাও । রাওতাস এই বয়সে জল্লাদের হাতে মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিল না। সে ঘোড়ার গতি আবার সেদিকে ঘুরিয়ে দিল, যেদিকে সে যাচ্ছিল। দিনের শেষ প্রহর | রাওতাস অতিশয় সুন্দর ও সবুজ একটা জায়গা দেখতে পেল । ওখানে ছোট্র একটা কৃপও আছে । গাছগুলো এত ঘন ও গায়ে-গায়ে লাগানো যে, তার মনজুড়ানো শীতল ছায়ায় ঘুমিয়ে পড়তে ইচ্ছে হয় । তার তো কোনো গন্তব্য নেই । এমন একটা মনোরম জায়গা দেখে রাওতাস ঘোড়া থেকে নেমে পড়ল এবং কোমল সবুজ ঘাসের উপর শুয়ে পড়ল । সঙ্গে-সঙ্গে তার দু-চোখের পাতা বুজে এল । রাওতাস সুগভীর ঘুমে তলিয়ে গেল। রাওতাসের যখন চোখ খুলল, তখন রাত ছি-প্রহর । দ্বাদশীর চাদ দিগন্ত ছাড়িয়ে মাথার উপর উঠে আসছে। রাওতাস ভাবল, অনেক তো ঘুমিয়েছি। রাতটা বেশ হিমশীতল । আর সময় নষ্ট না করে রওনা হলেই ভালো হয়ঃ ভোরনাগাদ অনেক পথ এগিয়ে যেতে পারব । রাওতাস ঘোড়ার পিঠে চড়ে বসল এবং সেই গন্তব্যের পানে এগিয়ে চলল, যার সম্পর্কে সে জানেই না, ওই জায়গাটা আদৌ আছে কি নেই । যদি থাকে, তা হলে কোথায় আছে। রাওতাস এগুতে থাকল আর চাদটা আরও উপরে উঠতে থাকল । অনিঃশেষ আলো-১ /১৪ ফ্ডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।