Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৮ তার সন্তান মনে করেন । কোনো এক যৌক্তিক কারণেই আমরা তোমাকে সঙ্গে এনেছি ।' এস্নিস ও লিজা ইউকেলিসকে পাশে বসিয়ে নিল । ইরানের কেসরা লিজাকে কীভাবে একটা প্রতারণার মাধ্যমে তাকে হেরাক্ল-এর কাছে প্রেরণ করেছেন, হেরাক্ল বিবাহ করে তার সঙ্গে কীরপ আচরণ করেছেন, এসব ইতিবৃত্ত লিজা ইউকেলিসকে অবহিত করল । লিজা ইউকেলিসকে এসব কথা এমন আবেগময় ধারায় শোনাল যে, ইউকেলিস পুরোপুরি প্রভাবিত হয়ে পড়ল । ওদের কাছে চরিক্র বলতে কোনো বন্ত ছিল না। কালচারই ওদের এমন ছিল, যাতে বৈধাবৈধ ও শ্নীলতা-অশ্লীলতার কোনো বালাই ছিল না। “আমি তোমাকে রাজপুত্র বানিয়েই তবে নিঃশ্বাস ফেলব'- এস্নিস ইউকেলিসকে উদ্দেশ করে বলল- “আমরা হেরাক্লকে হত্যা করব না। আমরা তার রাজত্বের উপর কজা প্রতিষ্ঠিত করে তাকে পথের ভিখিরীতে পরিণত করব এবং তার হাটে- বাজারে মানুষের কাছে ভিক্ষা করা দেখব। 'সে না হয় হবে; কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমাদের পথের শেষ কোথায়?” ইউকেলিস জিজ্ঞেস করল । “আর মাত্র এক দিনের পথ অবশিষ্ট আছে'_ এন্থনিস উত্তর দিল- কাল রাতে আর আমরা কোনো বনে বা মরুভূমিতে থাকব না। আর এক দিন পথ চলে কাল এতক্ষণে আমরা কোনো এক কাবায়েলি নেতার বাড়িতে আরাম শয্যায় সুখনিদ্রায় শয়িত থাকব ।' চা এস্থনিসের চিন্তা ও সংকল্প অমূলক হতে পারে । এও হয়ত সত্য ছিল যে, সে জাগরণে স্বপ্ন দেখছিল । কিন্তু সে গন্তব্য একটা ঠিক করে নিয়েছিল । সফলতা- ব্যর্থতা তো পরের ব্যাপার । তার চিন্তা-চেতনায় এমন কোনো দ্বিধা বা সংশয় ছিল না যে, হয়তবা সে ভুল পথে চলছে । মনে-মনে একটা পরিকল্পনা সে স্থির করে নিয়েছিল । এমনকি কোন কবিলার অধিপতির কাছে গিয়ে উঠবে, তাও সে ঠিক করে নিয়েছিল । তার বিপরীতে রাওতাস উদ্ভ্রান্তের মতো ঘুরে ফিরছিল | সে সিদ্ধান্ত নিয়েছিল, নিজ বাহিনীতে ফিরে যাবে না, যাতে হেরাক্ল-এর মুখোমুখি না হতে হয়। কিন্তু পথ চলতে-চলতে সে এই সিদ্ধান্ত থেকে এমনভাবে সরে আসছিল, যেন হঠাৎ পা তার পিছলে গেছে এবং সে পড়ে গেছে । তার মস্তিষ্ক পথ চলছিল আর পিছলে যাচ্ছিল । সে একবার পড়ে যাচ্ছিল আর উঠে চলতে শুরু করছিল । মাথায় তার পাপের বোঝা । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।