Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৭ দরকার । এমন সময় লিজা পেছনের দিকে তাকিয়েই সহসা চমকে উঠল । ইউকেলিস খাপমুক্ত তরবারিহাতে দ্রুতপায়ে শী-শী করে এদিকে ধেয়ে আসছে । 'আমার পেছনে চলে আসো এমনি! লিজা হতচকিতের মতো ভয়কম্পিত কণ্ঠে বলল এবং ইউকেলিসের পথ আগলে দীড়িয়ে গেল। এস্থনিস পেছনের দিকে তাকাল । সে ইউকেলিসকে দেখতে পেল । তার হাতে তলোয়ার এবং এদিকে ধেয়ে আসছে বলে মনে হচ্ছে, ছেলেটা কোনো একজনকে টার্গেট করেই আসছে । এস্থনিস লিজার কথামতো তার পেছনে গিয়ে লুকোল । “এই শয়তানটাকে তুমি আমার থেকে রক্ষা করতে পারবে না মা!' ইউকেলিস কাছে এসে রোষকষায়িত কণ্ঠে বলল- “তুমি সামনে থেকে সরে যাও । আমি সব দেখেছি । তোমাকে ধোকা দিয়ে এ এই মতলবেই সঙ্গে করে এনেছে । আমি একে জ্যান্ত ছাড়ব না। বেটা জোচ্চোর!- লম্পট! “থামো ইউকেলিস।'_ প্রভাবদীপ্ত ক্ঠে বলল- “তুমি কি সেই লোকটিকে হত্যা করতে চাচ্ছ, যে তোমাকে খুন হওয়া থেকে রক্ষা করেছে? তোমার খাতিরে এই লোকটি আপন স্ত্রী-সম্তানদের ফেলে এসেছে! ইউকেলিস ফণাতোলা সাপের মতো ফৌসফৌস করছিল আর তার মা নিজের বাহুদুটো দুদিকে ছড়িয়ে দিয়ে তাকে প্রতিহত করছিল । এস্নিস যদি নিরম্ত্র না হতো, তা হলে সে মোকাবেলা করে ইউকেলিসকে কাবু করে ফেলতে পারত । “ওকে বলে দাও লিজা আমি কে?'- এস্‌নিস বলল- “ছেলেটাকে আসল কথাটা জানিয়ে দাও ।' ইউকেলিস এস্থনিসকে হুক্কার দিয়ে চলছিল, কাপুরুষের মতো একজন নারীকে ঢাল না বানিয়ে সুপুরুষের মতো সামনে এসে দীড়াও ৷ “তুমি কি তোমার পিতাকে- তোমার জন্মদাতাকে খুন করতে চচ্ছ?' লিজা বলল । 'হ্যা'- ইউকেলিস ক্ষোভকম্পিত কণ্ঠে বলল- “তুমি আমার সামনে থেকে সরে যাও । একে খুন করেই আমি ফিরে যাব । তারপর আমার পিতা হেরাক্লকেও হত্যা করব।' “হেরাক্ল তোমার পিতা নন'- লিজা বলল- 'ও আমার শুধুই স্বামী ছিল । তোমার পিতা এই লোক- এছ্নিস । তুমি এর ওরসজাত ।' ইউকেলিস হঠাৎ দমে গেল । তার জোশ-রোষ দু-ই স্তিমিত হয়ে এল । তরবারিটা নিচে নেমে এল প্রশ্নরবোধক চোখে জোছনার আলোয় মায়ের মুখপানে তাকিয়ে রইল । “এস ইউকেলিস!'- লিজা সামনে এগিয়ে ইউকেলিসের হাত থেকে তরবারিটা নিয়ে বলল- “তুমি এস্থনিসের পুত্র ৷ হেরাক্ল এই তথ্য জানেন না । ফলে তিনি তোমাকে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।